বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; এড. আতাউর রহমান শামিম এর স্মরণে নিরবতা পালন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ণ

ডেস্ক নিউজ: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ মার্চ শনিবার বেলা ১১.০০টায় খুলনার ফুলতলার উপজেলার ফুলতলা থেকে প্রকাশিত “দৈনিক ফুলতলা প্রতিদিন” পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।

ফুলতলার দামোদরস্থ ভৈরব নদের তীরে মনোরম পরিবেশে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন এবং রাজধানী ঢাকার বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহত ইউবিআইইএমও এর সিনিয়র সহ-সভাপতি ও ইউএস-বাংলা ইন্টারন্যাশনাল সোশাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতি এবং সাপ্তাহিক গণ বাংলার প্রতিষ্ঠা প্রকাশক ও সম্পাদক এডভোকেট আতাউর রহমান শামিমসহ অগ্নিদগ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুমন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজীব ভুঁইয়া ওয়েলফেয়ার ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও আইয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজিব ভুঁইয়া (সিআইপি)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মুন্না, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা, দৈনিক তথ্যের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুর রহমান, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মমতাজুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি ও ফুলতলা প্রতিদিনের প্রধান সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, ফুলতলা প্রতিদিনের নির্বাহী সম্পাদক নাজনীন সুলতানা, বাংলাদেশ সকালের প্রকাশক ও সম্পাদক মীর দিনার হোসেন, বাংলাদেশ সকাল এর প্রধান সম্পাদক মীর্জা গালিব উজ্জ্বল, এবিসি ন্যাশনাল নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদ সরোয়ার, নারী জাগ্রত কন্ঠের প্রকাশক ও সম্পাদক রহিমা খানম সুমী, বিভাগীয় ব্যুরোপ্রধান রাজশাহী(এবিসি ন্যাশনাল নিউজ ও ফুলতলা প্রতিদিন)খোশরুল আরুন নোমানী(সাগর), মফস্বল সম্পাদক এবিসি ন্যাশনাল নিউজ ও ফুলতলা প্রতিদিন বিশেষ প্রতিনিধি উজ্জল হোসেন প্রধান, এশিয়ান টিভির শ্রেষ্ঠ প্রতিনিধি ও ফুলতলা প্রতিদিনের যশোর জেলা ব্যুরো নাসিম রেজা প্রমুখ।

অনুষ্ঠানে নাসিম রেজাকে শ্রেষ্ঠ প্রতিনিধির সম্মাননা তুলে দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সুমন সরদার, এ সময় ইউবিআইইএমও এর সাধারণ সম্পাদক আবুল বাশার এর বিশেষ সম্মামনা স্মারক গ্রহণ করেন সংস্থাটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর দিনার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন প্রধান।

এছাড়াও অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারপর দুপুরের ভোজনের পর ভৈরব নদের মাঝে নৌকায় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে আসন্ন যীশু খ্রীষ্টের জন্ম উৎসব উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা 

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ সোমনাথ সাহা’র 

রাণীশংকৈলে অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৯ দিনের ব্যাবধানে গ্রেফতার ৩ 

বদলগাছীতে গোবর চাপা হতে মিঠাপুরগামী রাস্তা মেরামতের একমাসের মাথায় ফাটল, অতঃপর তালি

হাইকোর্টের আদেশে বদরপুর ইউপি নির্বাচন স্থগিত 

র‌্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়; পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

জমি নিয়ে বিরোধের জেরে যশোরে যুবক হত্যা

দেবহাটা উপজেলা পরিষদের মাসিক ও আইনশৃঙ্খলা সভা

ফরহাদাবাদ ইউনিয়ন  বি এন পির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।