বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কমল জ্বালানি তেলের দাম; আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মার্চ) স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা থেকে কমে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমে ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২৫ টাকা থেকে কমে ১২২ টাকা হয়েছে। ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে। ৮ মার্চ শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে গত বছরের ২ অক্টোবর ঘোষিত ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য কাঠামো সমন্বয় করা হলো।

জ্বালানি তেলের সর্বশেষ মূল্য সমন্বয়ের পর কোভিড মহামারি-উত্তর সরবরাহ সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে সমুদ্রপথে জ্বালানি পণ্যের প্রিমিয়াম, পরিবহন ভাড়া, বিমা এবং ব্যাংক সুদের হার ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। উল্লিখিত সময়ে মার্কিন ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা অবমূল্যায়িত হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের (প্রধানত ডিজেল) মূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে।

গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসে জ্বালানি তেলের আমদানি/ক্রয়মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ধারালো বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

শেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুভ উদ্ভোধন অনুষ্ঠিত 

বেনাপোল পোর্ট থেকে চুরি হয়ে যাওয়া কভার্ড ভ্যান উদ্ধার, আটক ৩

ঈদগড়ে গহীন পাহাড়ে অস্ত্র তৈরীর কারখানা : কারিগরসহ আটক ৪ 

ঈদগাঁওতে ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত 

এইচ পি ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন (রাজারহাট) আর নেই

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে কিশোরী ধর্ষণের শিকার – ধর্ষকসহ সহযোগী এক নারী গ্রেফতার 

ঈদগাঁওতে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নাসী খালের উপর ব্রীজ, খুশি এলাকাবাসী 

সাংবাদিক নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিএমএসএস যশোর জেলার মানববন্ধন 

বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ১