বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভারতের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষনা ; ১৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১জুন, গননা ৪জুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৭, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ

 

ভারত থেকে মনোয়ার ইমাম : ভারতের লোকসভার নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশন শ্রী রাজীব সিনহা। তিনি গতকাল প্রেস কনফারেন্সে যোগ দিয়ে বলেন যে আগামী ১৯এপ্রিল থেকে শুরু হবে ভারতের প্রথম দফায় ভোট এবং শেষ হবে আগামী ১জুন। এবং ভোট ঘোষণা করা হবে আগামী ৪জুন।

ইতিমধ্যে ভারতের বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছে বি এস এফ ও সি আর পি এফ এর জওয়ানরা। সেই সঙ্গে যুক্ত করা হয়েছে ইন্দো তিব্বতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের। কড়া নিরাপত্তা এবং আধুনিক সি সি টি ক্যামেরা ব্যবহার করে নির্বাচন শুরু করবে দেশের নির্বাচন কমিশন। কোথাও ফাঁকা রাখতে চাইছে না। ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে ভারতের নির্বাচন কমিশনের সদস্যরা। প্রতিটি বুথে বুথে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অশান্তি ও কোন অপ্রকাশিত ঘটনা না ঘটে তার জন্য সব ধরনের ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান ভারতের মুখ্য নির্বাচন কমিশন রাজীব সিনহা।

ভারতের জম্মু ও কাশ্মীর থাকে শুরু করে ভারতের অরুণাচল প্রদেশ ও দক্ষিণ ভারতের লাক্ষাদ্বীপ ও বঙ্গোপসাগরে বুকে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জ থেকে পশ্চিম বাংলার সাগর ও গভীর সুন্দর বন এলাকা এবং ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে থেকে মরু রাজ্যে রাজস্থান ও উত্তর প্রদেশ ও সিকিম সব জায়গায় লোকসভার নির্বাচন হবে।

প্রথম দফা শুরু হবে ১৯ এপ্রিল, তারপর পর্যায়ক্রমে ২৬ এপ্রিল, ৭মে, ১৩মে, ২০মে, ২৫ মে এবং শেষ হবে আগামী ১ জুন।

ভারতের লোকসভার নির্বাচন উপলক্ষে ভারতের বি জে পি এবং ভারতের জাতীয় কংগ্রেস ও তৃনমূল দল এবং এন সি পি আর জে ডি এবং শিবসেনা, আম আদমি পার্টি সহ বহু দল ভাগ নেবে।

এবারের নির্বাচনে ভাগ্য পরিক্ষা হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী ও অমিত শাহ, রাজনাথ সিঙ এবং লাল্লু যাদব ও সহ অখিলেশ যাদব, মায়াবতী এবং জম্মু ও কাশ্মীরের ফারুক আবদুল্লাহের।

আগামী নির্বাচনে ২০২৪ এ কোন দল ক্ষমতা দখল করবে তার জন্য আগামী ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে সব রাজনৈতিক দল মাঠে নেমে পড়েছে তাদের প্রার্থী কে বিজয়ী করার জন্য। পশ্চিম বাংলা র তৃনমূল দল এবং বিজেপি ও ভারতের জাতীয় কংগ্রেস ও বামফ্রন্ট ইতিমধ্যে তাদের দলের প্রচার শুরু করে দিয়েছে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে বন্দুকের নল উচিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈশ্বরদীতে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তালতলীর বিএডিসি ম্যানেজারের খামখেয়ালিতে পানি পাচ্ছেনা চাষিরা

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্য তাড়ি ও ফেনসিডিলসহ গ্রেফতার ২

এ.জে.চৌধুরী উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের মিলন মেলা

খুলনার প্রভাষক চিত্তরঞ্জন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাজুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

পাইকগাছায় বিএনপি’র নবগঠিত পৌর আহ্বায়ক কমিটির পাল্টা সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা 

গদখালীতে ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪

বদলগাছী মডেল প্রেসক্লাব ও প্রতিবন্ধী সুরমা সমাজ উন্নয়ন সংস্থা কর্তৃক তালবৃক্ষ রোপণ কর্মসুচি