বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে ৩৯০ হেক্টর জমিতে গম চাষ, কাটা-মাড়াই শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার : প্রকৃতিতে বয়ছে মৃদু শীতল হাওয়া আর মিষ্টি রোদ। চৈত্র মাসের এমন আবহাওয়ায় নওগাঁর রাণীনগরে বেশ স্বস্তির সাথে গম কাটা-মাড়াই এর কাজ শুরু করেছে চাষিরা।

রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে ৩৯০ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২০ হেক্টর জমির গম কাটা হয়েছে। প্রতি বিঘায় ১৫ থেকে ১৬ মন হারে ফলন পাচ্ছে গম চাষিরা। এ বছর উপজেলায় বারি গম ৩০, বারি ৩২, বারি ৩৩ জাতের গম চাষ করা হয়েছে। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি মন গম ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা হক বলেন, নওগাঁ জেলা ধান এর জন্য বিখ্যাত। এই জেলায় প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। ধরতে গেলে একমুখি ফসলি এলাকা। তাই আমরা চাষিদের বাড়তি আয়ের লক্ষ্যে উদবুব্ধ করছি যে, ধান চাষের পাশাপাশি গম, আলু, সরিষা ও শাক-সবজি চাষের জন্য। কারণ বাজারে এসব ফসলের চাহিদা ও দাম সব সময়ই আশানুরুপ থাকে। চলতি মৌসুমে এ এলাকায় অল্প সংখ্যক চাষি গম চাষ করেছে। তারা ফলন ও দাম ভাল পাচ্ছে।

উপজেলা সদরের সিম্বা গ্রামের কৃষক ছোটবাবু ও কুদ্দুস ফকির ধান চাষের পাশাপাশি প্রতি বছরই গম চাষ করেন। এ বছর ছোটবাবু ১৭ কাঠা জমিতে গম চাষ করেছেন এবং কুদ্দুস ১০ কাটা জমিতে গম চাষ করে ভালো ফলন পেয়েছে। বাজারে গম বিক্রি করে বেশ লাভবান হয়েছে। গম চাষে তেমন খরচ হয় না। শুধু একবার সার ও বালাইনাশক প্রয়োগ করতে হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে গমের উৎপাদন ভালো হয়েছে বলে চাষিরা জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজশাহীর মিঠাই বাজারের মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা

গাংনীতে ইফতার ও দোয়া মাহফিল

দেবহাটায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত, জরিমানাসহ নৌকা জব্দ

সলেমানপুর করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আমতলীতে যুবদল নেতার উপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা 

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ে স্কুলড্রেস বিরতরণ

আগামীকাল ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলায়  ভোট