বাংলাদেশ সকাল
বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বেনাপোল সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৩, ২০২৪ ১০:২১ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছোড়া রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

দৌলতপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ২৫ গজ অভ্যন্তরে বিএসএফ ক্যাম্প সদস্যরা রাত পৌনে ১০টার দিকে শফিকুল ইসলাম ডালিম ও পিয়াস বাবুকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন।

গুলিবিদ্ধ ডালিম ও বাবু বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা, যাদের সীমান্ত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে ডালিম ও বাবু নামের দুই মাদক কারবারি ভারত থেকে ফেনসিডিল নিয়ে বাংলাদেশ আসছিলেন। দৌলতপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে তারা আহত হন।

তিনি আরও জানান, সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দুজনকে ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে বিজিবি তাদের আটক দেখিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুস্থ হলে বেনাপোল থানায় সোপর্দ করা হবে দুজনকে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর সদর উপজেলায় বিস্কুট খাওয়ানোর কথা বলে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা

যুক্তরাজ্যে পারমাণবিক বোমা মোতায়েন করছে আমেরিকা, পাল্টা হুঁশিয়ারি রাশিয়ার

১৬ ডিসেম্বর বাংলাদেশ সোসাইটির অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি

ঝিকরগাছায় ক্ষ্যাপা বাউল কানাই শাহ স্মরনে স্বাধুসঙ্গ, বাউল গান ও ভক্ত মিলনমেলা শুরু রবিবার

ঈশ্বরদীতে স্বর্নের দোকানে দূর্ধর্ষ চুরি

যশোরে মাহফিলে ৫ শতাধিক মোবাইল-স্বর্ণালঙ্কার খোয়া, জিডি করতে থানায় লাইন

শাজাহানপুর উপজেলা বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

শেরপুরে অষ্টমীতলা আন্ত:জেলা বাস টার্মিনাল এর শুভ উদ্বোধন

হারিয়ে যাওয়ার ভয়ে ছেলেকে নিজের শরীরে শিকল দিয়ে বেঁধে রাখেন মা

জগন্নাথপুরে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ‘দোয়া’র ইফতার ও দোয়া মাহফিল