বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছী উপজেলায় ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় মথুরাপুর ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত; সিসিটিভি ক্যামেরা ভাঙচুরসহ অফিস লুট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৪, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

 

বদলগাছী উপজেলা প্রতিনিধি নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলা মথুরাপুর ইউনিয়নে ভিজিএফের চালের দলীয় ভাগ না দেওয়ায় চেয়ারম্যান মাসুদ রানাকে ১ নং আসামী ইউপি সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে ১৫ জনের দলীয় নেতা কর্মি গত ২ এপ্রিল দুপুরে অনাধিকার চর্চা করে ইউনিয়ন অফিস কক্ষে অসৎ উদ্দেশ্যে প্রবেশ করে চেয়ারম্যান মাসুদ কে লাঞ্ছিত সহ সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল ছিরে ফেলা সহ হাতে থাকা কাঠের বাটাম মারপিট করে।

এবং ড্রয়ারে রাখা ইউপি সদস্যদের ভাতা প্রদানের জন্য ১ লাখ ৮৫ হাজার টাকা, এ্যাডমি স্মার্টফোন যাহার মুল্য ২৮ হাজার টাকা, অফিসের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা, ৯ থেকে ১৫ নং আসামী অফিস সহকারীর কক্ষে টেবিলের তালা ভাঙ্গিয়া বসত বাড়ির ইউরেট বাবদ আদায় ২ লাখ ৫০ হাজার টাকা অসৎ উপায়ে নেওয়া সহ মারপিট করে ড্রয়ার ভেঙে লুটপাট চালিয়ে নিয়ে যান বলে চেয়ারম্যানের অভিযোগ সুএে জানা গেছে।

এ সময় ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব পএ ভাঙচুর সহ ৫ লক্ষাধিক টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে চেয়ারম্যান বদলগাছী থানায় ইজাহার করেন ।সরেজমিনে অফিসের সিসিটিভি ক্যামেরা, সহ বিভিন্ন কিছু ভাঙচুরের দৃশ্য দেখা যায়।

ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও ইউপি সদস্য আনিছুর রহমান দুজনই বদলগাছী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন ।

উক্ত বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, মথুরাপুর ইউপির ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘গত ২ এপ্রিল দুপুরে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান, ১ নং আসামী ইউপি সদস্য আনিছুর রহমান সহ ১৫ নং আসামী তার ইউপি কার্যালয়ে আসেন। তাঁরা সংসদ সদস্যের ভিজিএফের ভাগ ৪০ শতাংশ চাল তাঁরা নেওয়ার দাবি করেন। আমি তাঁদের সংসদ সদস্যের ৪০ শতাংশ বরাদ্দের সুবিধাভোগীর তালিকা দিতে অনুরোধ করেছি। তাঁরা বলে তালিকা নয়, সরাসরি চাল দিতে হবে বলে জানান। আমি বলেছি এভাবে সরাসরি চাল নিয়ে গেলে বিশৃঙ্খলা হবে ভাই । চাল দিতে রাজি না হওয়ায় তাঁরা আমাকে ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরিফুল ইসলামকে মারধর করতে থাকে। এসময় আমি তাদেরকে বাঁধা দিলে তারা আমাকেও লাঞ্ছিত সহ ইউপি কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা ও আসবাব ভাঙচুর করেছেন। ঘটনাটি নওগাঁর জেলা প্রসাশক ও বদলগাছীর ভারপ্রাপ্ত ইউএনওকে আমি জানিয়েছি। তাঁরা আমাকে আইনগত পদক্ষেপ নিতে বলেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আনিছুরের মুঠোফোন বারংবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম তৌফিক মান্নান বলেন, ইউপি চেয়ারম্যানের সঙ্গে ইউপি সদস্য আনিছুরের দ্বন্দ্ব চলছে। এ কারণে আনিছুরকে ঈদের ভিজিএফ বরাদ্দ দেননি। এ বিষয়ে জানতে গেলে ইউপি চেয়ারম্যান মাসুদ রানা তাঁকে মারধর করেন। আনিছুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বদলগাছীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, ভিজিএফের বরাদ্দ অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে সুবিধাভোগীর তালিকা করা হয়। সুবিধাভোগীদের জন্য ইউপি কার্যালয় থেকে চাল বিতরণ করা নিয়ম ।তিনি বলেন কোনো কোটা নেই। তবে ইউপি চেয়ারম্যানরা সমন্বয় করে এ চাল বিতরণ করে থাকেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাটোরে মুদি দোকানে সিলগালা, লাখ টাকা জরিমানা

নওগাঁর বদলগাছী মহাদেবপুর আসনের প্রার্থী সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

রাজধানীর মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু 

বদলগাছীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং স্বারকলিপি প্রদান

বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করল চট্টলাবাসী

সরকারি আদিয়াবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তাল ক্যাম্পাস

ভারতে পালানো নেতাদের অনুসন্ধান করতে গিয়ে বেনাপোলের পুটখালী সীমান্তে বিজিবির হেনস্থার শিকার সাংবাদিক 

গুরুদাসপুরে সালাতুল ইস্তেসকার নামাজ আদায়

যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ২টি পরিত্যক্ত পাইপগান উদ্ধার

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস