বাংলাদেশ সকাল
বুধবার , ১ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালপুরে পৌর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর: নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারী দোকানের সামনে প্রকাশ্যে পৌর আলীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা! মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে।মৃত মুঞ্জুর বাহাদিপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাত সাড়ে দশটটাার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন সংংলগ্ন রবিউল ইসলাম কনফেকশনারী দোকানের সামনে বসেছিলেন মঞ্জু । এ সময় ৩টি মোটরসাইকেলে চার পাঁচ জন মুখোশধারী এসে মাথায় এবং পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং ঘটনাস্থলেই মঞ্জুর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালপুর মুক্তার জেনারেল হাাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালের সামনে রাখা আছে। উল্লেখ্য বিগত ২৮ নভেম্বর ২০১৮ সালে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলস গেটে লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামী ছিলেন মঞ্জু ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, জাহিরুলের মৃত্যুর পরে দীর্ঘ ৪বছর যাবত একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিল মঞ্‌জু। এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন মুখোশধারী কয়েকজন ব্যক্তি এই হামলা চালিয়েছে। মরদেহ এখন পর্যন্ত তাদের পরিবারের কাছেই রয়েছে।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঞ্জুর প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটাতে পাারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের উদ্বোধন, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত কক্সবাজার

পর্নোগ্রাফিক সাইটে আমন্ত্রণ জানিয়ে দুর্বল মূহুর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্লাক মেইল

নিরাপত্ততা ও জনসেবায়-র‌্যাব সাপোর্ট সেন্টার 

বরগুনায় জেলেকে লক্ষ্য করে স্মার্ট বাহিনীর গুলি

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ২

৪র্থ শ্রেণির অন্তঃসত্ত্বা স্কুল ছাত্রীর কন্যা সন্তানের নাম আলো – শ্রাবণী রায় 

রামগড় পৌরসভার বাজেট ঘোষণা ও পরিকল্পনা প্রণয়ন

বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর

নৌ বাহিনীর বিশেষ অভিযানে তালতলীতে দুই মাদক কারবারি আটক 

বিভিন্ন ইলেকট্রনিক গেমসে আসক্তি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে এগিয়ে নিচ্ছে- সুলতান মাহমুদ