বাংলাদেশ সকাল
সোমবার , ৬ মে ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিবপুরে গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৬, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

 

মাহবুব খান,নরসিংদী : নরসিংদীর শিবপুরে সনিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী নিশিত ভূইয়া (২৬) কে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। সোমবার (৬ মে) সকাল ১১টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার আয়ূবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নিহত সনিয়া আক্তার উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাও গ্রামের বাদশা মিয়ার মেয়ে। তার স্বামী নিশিত ভূঁইয়া একই উপজেলার আয়ূবপুর ইউনিয়নের বংশিরদিয়া গ্রামের রিপন ভূঁইয়ার ছেলে।

নিহতের বাবা বাদশা মিয়া বলেন, মেয়ের স্বামী নিশিত ভূঁইয়া যৌতুকের জন্য আমার মেয়েকে অমানুষিক নির্যাতন করত। একটি মুহূর্তের জন্য আমার মেয়েকে শান্তিতে থাকতে দিত না। সে আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারণা করছে। এর উপযুক্ত বিচার চাই।

তিনি আরও জানান,গতকাল সন্ধ্যায় আমার মেয়ে আমার বাড়ী থেকে আসার পর রাত তিনটায় মেয়ের চাচা শ্বশুর আমাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলেন। মেয়ে আত্মহত্যা করছে,এই কথা আমাকে প্রথমে বলেনি। তারপর রাত সাড়ে চারটায় এসে দেখি আমার মেয়ে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরিষ্কার করে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা। এঘটনায় নিহতের স্বামী নিশিত ভূঁইয়াকে আটক করা হয়েছে। আত্মহত্যার প্ররোচনায় আত্মহত্যা করতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত সাংবাদিক আরিফ

নিউইয়র্ক গভর্নরের উদ্যোগে বর্ষবরণ ২৮ এপ্রিল

শেরপুরে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোলে বিআরটিসি বাস হতে ৪ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তারী পরোয়ানা ও নিয়মিত মামলার আসামীসহ গ্রেপ্তার ১৩

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে চায়না দুয়ারী মাছ ধরার জাল জব্দ 

হরতালের নামে জ্বালাও পোড়াও রুখে দিতে মাঠে থাকবে ঈদগাঁও যুবলীগ 

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সামিউল হাসান সিফাতকে হামলার প্রতিবাদে মানববন্ধন 

জেলা প্রশাসকের উৎসাহ ও পাশে থাকায় নারায়ণগঞ্জ ০৯ টি স্বর্ণ ও ০৪ টি রুপা পদক অর্জন

ডিমলায় যৌতুক না পেয়ে গৃহবধুকে পিটিয়ে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ