বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীর উন্নয়ন বিঘ্নিত করার অপচেষ্টার প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের উন্নয়ন বিঘ্নিত করতে গত কয়েকদিন ধরে একটি ষড়যন্ত্র করছে উল্লেখ করে মতবিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্য করে আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বলেন,আমতলী পৌরসভা তৃতীয় শ্রেণির ছিল আজ সেই পৌর সভাকে প্রথম শ্রেনীতে উন্নতি করে উন্নয়নের মহা পরিকল্পনা অনুযায়ী পৌর শহরকে সাজানো হবে।

আমতলী বাধঘাট সংলগ্ন মাছ বাজারে আজ সন্ধ্যা সাতটায় আমতলী পৌরসভার আয়োজনে জনপ্রতিনিধি, ব্যবসায়ী বিভিন্ন সামাজিক সংগঠনের সকলকে নিয়ে এ মতবিনিময় সভা করা হয়। সভায় বিভিন্ন শ্রেণি পেশার শত শত লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান আরও বলেন,কতিপয় মহল গত তিন ধরে ঘুম হারাম করে আমতলী পৌরসভার ব্যবসায়িদের নিয়ে যে ষড়যন্ত্রের জাল বোনার পরিকল্পনা করেছিল তার জল্পনা কল্পনার নস্যাৎ হয়েছে আজকের মতবিনিময় সভায় সকলের উপস্থিতির মাধ্যমে। তিনি উল্লেখ করেন, বাধঘাট সংলগ্ন বাজারের উন্নয়ন আমিই করেছি প্রয়োজনে বাজারকে আরো প্রসারিত করা হবে এমনকি দ্বিতল ভবন করা হবে।একটি মহল তার উন্নয়ন কর্মকাণ্ড এবং ভোটে কালোটাকা ছড়িয়েও জয়ী হতে না পেরে দিশেহারা হয়ে গেছে। এখন তারা মিথ্যা গুজব রটিয়ে উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করতে চাইছে। যারা এই ধরনের ঘটনা সৃষ্টি করে আমতলী পৌরবাসীকে নিয়ে ষড়যন্ত্র করতে চায় কিন্তু আমি বেঁচে করতে দিব না।

মেয়র মতিয়ার রহমান আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আমতলী পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তরিত করতে আমি সকল ব্যবসায়ী, পেশাজীবি,সুশীল সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই।ঢাকা-কুয়াকাটা ও পায়রা বন্দরের জন্য ভারী যানবাহন চলাচল করতে পৌরসভার বিকল্প পথ হিসেবে বাইপাস সড়ক নির্মাণের জন্য কাজ করার অঙ্গীকার করেন। এছাড়াও ব্যবসায়ীরা যেন কোন রকমের ক্ষতিগ্রস্হ না হন সেজন্য তাদের ভূমি মালিকানা স্হায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য সরকারের মহলে কথা বলবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান,আমতলী বনিক সমিতির সভাপতি হারুন অর রশীদ,মাছ বাজার সমিতির সেক্রেটারি সহ পৌর কাউন্সিলার বৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি 

বাগমারায় এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের শুভ উদ্বোধন 

ফুলপুরে জুয়ার আসর থেকে চারজনকে হাতেনাতে আটকসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৯

ডুমুরিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রতাবর্তন দিবস অনুষ্ঠিত 

বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন 

বড়াইগ্রামে নাটোর-৪ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

বাগমারার আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম শাফি বরখাস্ত 

গুরুদাসপুরে চোর চক্রের তিন সদস্য গ্রেফতার

কালীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যেগে শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির