বাংলাদেশ সকাল
শনিবার , ১৮ মে ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সীতাকুণ্ডে উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংলিশ স্পিকিং কার্যক্রম অনুষ্ঠান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১৮, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

 

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুন্ড উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড কর্তৃক “অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম” শুরু হয়েছে। অদ্য ১৮ মে (শনিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড এর সার্বিক আয়োজনে, এমএফজেএফ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে স্পোকেন ইংলিশ কোর্স এর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড এবং এ আয়োজনের মূল পরিকল্পনাকারী কে. এম. রফিকুল ইসলাম। অনলাইনে গুগল মিট এর মাধ্যমে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুঞ্জারিন শহীদ।

উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড কে. এম. রফিকুল ইসলাম প্রতিনিধি কে বলেন, সমগ্র বাংলাদেশে উপজেলা লেভেলে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। উপজেলার ভবিষ্যৎ কর্ণধার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে সীতাকুণ্ড উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যায়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর এ অনলাইন ভিত্তিক ইংলিশ স্পিকিং কার্যক্রম জন্য সারা বাংলাদেশে মডেল উপজেলা হিসেবে থাকবে। প্রতিটি স্কুলে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না এবং প্রতিটি স্কুলের আইসিটি উপকরণের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত হবে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা আলম সরকারে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৫০০জন শিক্ষার্থী, সংগঠনের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।

কোর্সটির মাধ্যমে অত্র উপজেলার প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীকে ইংলিশ স্পিকিং শেখানো হবে। ২০৪১ এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অপরিসীম। উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড কে. এম. রফিকুল ইসলাম এর এই দূরদর্শী সম্পন্ন চিন্তাভাবনা একটা উপজেলার ইংরেজি শিক্ষা ব্যবস্থাতে আমূল পরিবর্তন আনবে বলেই স্থানীয়দের বিশ্বাস, এ ধরণের উদ্যোগের ফলে ভবিষ্যত প্রজন্ম দেশকে নেতৃত্ব দানের ক্ষেত্রে সঠিক পথে এগিয় যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

বেনাপোল আমদানিকৃত পণ্য চুরিকালে ধৃত ২ 

কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় গঙ্গাচড়ায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

কাশিয়ানিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো কার্যালয় উদ্বোধন

ঝিকরগাছায় দখলীয় জমি থেকে লাখ টাকার গাছ কর্তন ও ঘেরাবেড়া : থানায় অভিযোগ

মানববন্ধনে ভুক্তভোগী পরিবার, সাতক্ষীরায় পৈত্রিক জমি জবর-দখলের চেষ্টায় সন্ত্রাসী মোকছেদ

সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের

পাবনায় বিদেশী মদসহ এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু শামা মিয়ার দাফন সম্পন্ন