রফিকুল ইসলাম আইমন, উখিয়া: “ঐক্যবদ্ধ মিম্বার, আলোকিত সমাজ গড়তে উখিয়া উপজেলার ঘরে ঘরের বার্তা পাটাচ্ছেন,, স্লোগানে শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ, উখিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
১৮ মে ২০২৪ইং শনিবার সকাল ১০ঘটিকার সময় কোর্টবাজার সোলতান মাহমুদ চৌধুরী ভবনের ২য় তলা, তামিম ট্রেনিং সেন্টারে হাফেজ জাহীরুল ইসলামের কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শানে সাহাবা খতিব কাউন্সিল উখিয়া উপজেলা শাখার আহবায়ক মাওলানা হাফেজ ছানাউল্লাহ’র সভাপতিত্বে, সদস্য সচিব মাওলানা মিজানুর রহমানের পরিচালনা উক্ত কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল কক্সবাজার জেলা শাখার সভাপতি শায়েক মাওলানা হারুন কুতুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা খতিব কাউন্সিল কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাওলানা শাকের উদ্দিন ইউনুছী, প্রধান আলোচক জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক কবি মাওলানা হাফেজ রিয়াদ হায়দার, বিশেষ আলোচক শানে সাহাবা কক্সবাজার জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ এ্যাড. রিদুয়ানুল কাবীর, জেলা শাখার সদস্য সচিব মাওলানা হাফেজ ইউনুস সহ জেলা, উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, মাদ্রাসা ও হিফজখানার শিক্ষক ও মেহমানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আমন্ত্রিত মেহমানগণ বলেন, বাংলাদেশ শানে সাহাবা খতীব কাউন্সিল দেশব্যাপী সুদ-ঘুষ, অন্যায়-অবিচার, জুলুম, হিংসা-বিদ্ধেষ, হানাহানি, রাহাজানি, কুসংস্কার, ধর্মান্ধতা, মাদক-চোরাচালানের বিরুদ্ধে সমাজে সচেতনতা সৃষ্টি সহ প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলার সর্ব বৃহৎ প্লাটফর্ম।
মতবিনিময় সভা পরবর্তী মাওলানা হাফেজ ছানা উল্লাহকে সভাপতি, মাওলানা মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট শানে সাহাবা খতিব কাউন্সিলের আংশিক কমিটি গঠন ঘোষনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শাকের উদ্দিন ইউনুছী এবং আগামী ১ মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় ও জেলা কমিটি।
উল্লেখ্য: কেন্দ্র, বিভাগ, জেলা-উপজেলা ইউনিয়ন সহ দেশের আনাচে-কানাচে প্রত্যেক মসজিদ-মাদ্রাসা, হিফজখানা, এতিমখানা সহ সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্টানের ঈমাম, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ো সোচ্চার বাংলাদেশ শানে সাহাবা খতিব কাউন্সিল।




















