প্রিয়া আক্তার, নড়াইল: নড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক আলোচনা হয়। বুধবার ২৯-৫-২০২৪ ইং তারিখ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের অডিটরিয়ামে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সকাল ১০টাই।
এই সময় জেলা প্রশাসক প্রধান অতিথির জনাব মো:আশফাকুল হক চৌধুরী,গ্রাম আদালতের আইন, নথীপত্র ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও গ্রাম আদালতের কার্যক্রম একটা নিদৃষ্ট দিন ধার্য করার জন্য চেয়ারম্যান দের কে চিঠির মাধ্যমে অবগত করার নিদের্শনা প্রদান করেন।তিনি আরো বলেন গ্রাম আদালত প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে হবে এর সুফল জনসাধাণের সাথে সম্পৃক্ত করতে স্বচ্ছ ও সঠিক বিচার ব্যাবস্থা তুলে ধরার মাধ্যমে কার্যক্রম গতিশীল করতে সকলের প্রচেষ্টা থাকতে হবে।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার জনাব জুলিয়া সুকায়না । এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক নড়াইল সদর,রেজমিন সুলতানা লোহাগড়া,বাকিয়া সুলতানা কালিয়া ও প্রোগ্রাম এন্ড ফাইনান্স অ্যাসিসটেন্ট।




















