বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিড়ি ইউনিয়নের চৌরঙ্গী নামক গ্রামে চাচি ভাতিজার অবৈধ সম্পর্কের ঘটনা ঘটেছে। গত বুধবার ভোর চারটায় বিউটির চাচা আমছারুল দরজা টকটক করা শব্দ পায় এব তার বউ বিউটি আরা বেগম কে জিজ্ঞাসা করেলে বলে মুরগি টকটক শব্দ করে। কিছুক্ষণ পর আনসারুলের বউ বিউটি বাইরে গেলে আমছারুল সন্দেহ মুলকভাবে পাঁচ মিনিট পরে টিউবওয়েল এর দিকে এগিয়ে যায়। বউ বিউটি আরা ভাতিজা রবিউল ইসলাম রুবেলের সাথে অনৈতিক কার্যকলাপে দেখেতে পেয়ে ঘটনাস্থলে ধরে ফেলে। ঘটনাস্থলে হাতে নাতে দু’জকে আটকাতে গেলে রুবেল আমাকে আঘাত করে পালিয়ে যায়। ইতিমধ্যে বিষয়টি জানাজানি হয়ে সবাই বেরিয়ে আসে ঘটনাস্থলে।
আনসারুল স্থানীয় মেম্বার ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে বিষয়টি অবগত করেন। স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ বিকেলে বসার জন্য সময় নির্ধারণ করে। বিকেলে ইউপি সদস্যগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সালিশের জন্য বসলে এক পর্যায়ে বিউটি আরা-রুবেল দু-জনোই অবৈধ সম্পর্কের বিষয়টি স্বীকার করে। সে সময় ইউপি সদস্যগণ আনসারুলকে তার বউকে মেনে নেওয়ার কথা বললে তিনি নিজেই নিজের জীবন শেষ করে ফেলবে বলে হুমকি প্রদান করে। তবুও ওই বউকে মেনে নিবে না এমনটিই সালিশে জানায়।
এ বিষয়ে আনসারুল বলেন রুবেল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পড়াশোনা করে রুবেল। সে বাসায় আসলেই আমার বউয়ের সাথে গোপনে কি করে বিষয়টি আমার সন্দেহ হয়। আমি আমার ভাবি এবং মা কে জানাই। রুবেলের বাবা-মাকে আমার মা সহ আরোও বেশ কয়েকবার জানিয়েছিল। কিন্তু তাতে কোন লাভ হয়নি তারাই হুমকি দিয়ে বলে , যে কেউ দেখছে আমার ছেলের মিথ্যে বদনাম করেন, ভীটা বাড়ি ছাড়া করবে বলেও হুমকিও দেয় রুবেলের পিতা দুলাল।
আনসারুল আরোও জানায়,আমি ভেন চালিয়ে কোন রকম সংসার চালাই আমার আট বছরের মেয়ে পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে, আমি এখন এদেরকে নিয়ে বাড়িছাড়া খুব কষ্টে আছি।
পরে বিউটি আরা কে জিজ্ঞাসা করলে বিউটি আর জানায়, যার জন্য আমার সংসার ভাঙছে আমি তার কাছে যাব, সে সময়ে বিউটি কে রুবেলের পিতা দুলালের হাতে তুলে দেয় স্থানীয় গণ্যমান্য ও ইউপি সদস্য গন।
বিষয়টি শুক্রবার রাতে ৫ লাখ টাকায় সমাধান হয়েছে বলেও জানান আনসারুল।




















