বাংলাদেশ সকাল
সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে আ.লীগ নেতার বাড়ী থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ধারালো অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু,  ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে সদর উপজেলার কুমরাবাড়িয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ’র বাড়িতে একটি ককটেল বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে বাড়িতে তল্লাসী করে ১ টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম, ১ টি ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করে। সোমবার(১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশন আরা খাতুন ও ছোট শিশু কাইয়ুম কে নিয়ে বসবাস করতেন সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎই ঘরের মধ্যে কেউ না থাকার কারণে আটকা পড়ে তার শিশুটি। পরে স্থানীয় এক যুবক পিছনের দরজা খুলে ঘরে প্রবেশ করে । পরে শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে ১ টি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ আহত হয়নি। স্থানীয় দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ এসে তল্লাসী চালিয়ে ঘরের আলমারী,সানসেটসহ বিভিন্ন স্থান থেকে ১ টি ককটেল, পাউডারসহ ককটেল তৈরির সরঞ্জাম, ১ টি ম্যাগজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করে। বর্তমানে বাড়িটি তে অভিযান চলমান আছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, এগুলো কেন এখানে রাখা হয়েছিল বা কিভাবে এখানে এলো বা কারা এর সাথে জড়িত এ বিষয় আমরা তদন্ত করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত