বাংলাদেশ সকাল
বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে সব কিছু অচল করে দেওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৭, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : কোটা সংস্কারের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

আজ বুধবার সকাল ১১টা থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। কোটা না মেধা, মেধা মেধা, আমার দেশ আমার মাটি, বৈষম্য মানি না, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই—এমন নানা স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে শান্তিপুর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় দেশব্যাপী ৬জন নিহত ও বহু আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি একটাই, কোটা প্রথা অবশ্যই সংস্কার করতে হবে। অন্যথায় অচল করে দেওয়া হবে সব কিছু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন লাগাতার চালিয়ে যাব।’

এদিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ নির্দেশনা অমান্য করে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হলে অবস্থান করতে দেখা গেছে।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার বিকেল ৪ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে এক রাতে ছয়টি সেচ পাম্প চুরির ঘটনায় গ্রেফতার ১; মালামাল উদ্ধার

দেবহাটায় ইছামতির ভেড়িবাঁধের সংস্কার এখনো শুরু হয়নি

রাণীনগরে প্রায় ২০কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের পাঠাতন উদ্ধার

প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

নওগাঁর বদলগাছীতে মহান বিজয় দিবস উদযান

খুলনার দাকোপে বিষ পানে আত্মহত্যা 

কোটচাঁদপুরে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত  

বাংলাদেশ ফার্মেসী গ্রাজুয়েটস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ফুলেল শুভেচ্ছায় সিক্ত

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার