বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৬ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রানা হামিদ (২৪) নামের এক যুবক কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (২৪ জুলাই) বিকালে শৈলকুপা উপজেলার কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা হামিদ একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, কাশিনাথপুর গ্রামের রানা হামিদ বুধবার দুপুরে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে মধ্যে প্রতিপক্ষরা তাকে ধাওয়া করে। সেসময় প্রাণ ভয়ে গ্রামের এক মহিলার বাড়িতে আশ্রয় নেন রানা হামিদ। সেখানেও হামলা চালায় প্রতিপক্ষরা। এক পর্যায়ে ঘরের তালা ভেঙ্গে রানাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে রেখে যায় হামলাকারীরা। পরে সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই বিকালে তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, গত সোমবার রাতে উপজেলার বন্দেখালী গ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাসকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ ঘটনার জেরে মতিয়ার রহমানের সমর্থকরা রানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ তাদের।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, রানা নামের এক যুবককে প্রতিপক্ষরা কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কাশিয়ানীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদা তৎপর রয়েছে : বিজিবি প্রধান

দেবহাটার বিভিন্ন জায়গায় ডাঃ রুহুল হকের গনসংযোগ 

বড়াইগ্রামে স্কুল ছাত্রীকে ৬ বন্ধুর পালাক্রমে ধর্ষণ, ধামাচাপা দিতে প্রভাবশালীরা সক্রিয়

বদলগাছীতে ১৬কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

বারুদের নয় ভালবাসার আগুন জ্বলুক 

ইসলামাবাদে লাঠির আঘাতে শিশু নিহত

“কেবল নয় ফলাফলমুখী শিক্ষা, বিকাশিত হোক মানবতার দীক্ষা” -না’গঞ্জে জাতীয় মনীষীদের মিলন মেলায় স্বতঃস্ফূর্ত উচ্চারণ 

তাহিরপুরে পূজা উদযাপন পরিষদের সাথে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের মতবিনিময়