বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কৌশলে কোটচাঁদপুরে লাখ লাখ টাকা মূল্যের সরকারি গাছ নিধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর টু জিয়ানগর রোড এর দু’পাশের সড়কের ‘সড়ক ও জনপথে’র লাখ লাখ টাকা মূল্যের গাছের গোড়াই আগুন ধরিয়ে ও ভিন্ন কায়দায় মেরে ফেলার অভিযোগ উঠেছে মোঃ সুজন হোসেন নামের এক কৃষকের বিরুদ্ধে।

উপজেলার কুশনা ইউনিয়নের মোহনপুর মাঠ নামক অর্থাৎ বান্দাল বাজার সংলগ্ন সুজনের জমির আইলে দুইটি রেইনট্রি গাছ কেটে ও গোড়ায় আগুন দিয়ে পুড়িয়ে মেরে সাবাড় করা হয়েছে।

(১৯ ই-ডিসেম্বর) সোমবার দুপুরে অনুসন্ধানে যেয়ে দেখা যায়,মোহনপুর গ্রামের মোঃ মোশারফ বিশ্বাস পিতা মৃত জাফর বিশ্বাস এর কাছ থেকে সুজন নামের এক কৃষক জমি লিজ নিয়ে জমি চাষাবাদ করেন। ওই রাস্তায় অন্য কোনো চাষীর জমির পাশে এমন চিত্রটি নেই।লাখ লাখ টাকার গাছগুলো পুড়িয়ে ও গাছের গোড়া কেটে মেরে ফেলা হচ্ছে। আর পথচারিরা যেন কেউ বুঝতে না পারে সেজন্য গাছের কাঁটা জায়গায় কাঁদা দিয়ে ঢেকে রাখা হয়েছে।

এবিষয়ে জমির মালিক মোশারফ বিশ্বাস এর কাছে মুঠোফোনে কথা বলা হয়, আপনার জমির আইলে এভাবে সরকারি গাছ কাঁটা কেন? উত্তরে তিনি বলেন, আমার জমি লিজ দিয়েছি মোহনপুর গ্রামের সুজন নামের এক কৃষকের কাছে প্রায় ৩/৪ বছর লিজ দিয়েছি। সুজন যে এমন নেক্কারজনক কাজ করেছে সেটাতো আমি জানিনা, তবে এমন কাজ করা ঠিক হয়নি।

এ ব্যাপারে সুজনের বাসায় যেয়ে খোজ নিয়ে পাওয়া যায়নি ও ফোন নাম্বার চাওয়া হলে, নাম্বার টি কেউ দেননি অর্থাৎ সুজনের সাথে কথা বলা সম্ভব হয়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুম বিল্লাহ’র কাছে বিষয় টি জানালে তিনি বলেন, ঘটনা সত্য হলে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান

দেবহাটা উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে জেলা প্রশাসক

আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ জয়ী

নাটোর ৪ আসনে এমপি পদপ্রার্থী পরিবর্তনের বিকল্প নাই- মেহেদী হাসান 

নাটোরে জেলার খ্রিস্টান ধর্মপল্লীগুলোতে ‘অল সোলস ডে’ পালিত 

কুড়িগ্রামে বিনামূল্যে কুরআন শরিফ বিতরণ 

গাজায় যুদ্ধ বিরতির দাবিতে যুক্তরাজ্যের এমপির পদত্যাগ

ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রোকনের নেতৃত্বে ট্রাক মার্কার নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ 

রাণীশংকৈলে ১৯টি এতিমখানায় ১ কোটি ১৬ লক্ষ টাকার ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ

গঙ্গাচড়ায় দুস্থ শীতার্তদের মাঝে চিপ হুইপের শীতবস্ত্র বিতরণ