বাংলাদেশ সকাল
শনিবার , ৩ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে এক নারী ও তার আত্মীয়ের অসংলগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবি; আটক দুই

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক : যশোরে এক গৃহবধূকে জিম্মি করে মোবাইলে অর্ধ উলঙ্গ ভিডিও করে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে চাঁদা নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার দুই আসামিকে আটক করেছে। গত ২৬ জুলাই শহরতলীর রাজারহাটে এই ঘটনার পরে ২ আগস্ট ভুক্তভোগী নারী ৬জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলো, রামনগর গ্রামের সরদারপাড়ার মোতাহার সরদারের ছেলে ইসরাফিল হোসেন মানিক ও রামনগর মোল্যাপাড়ার সলেমানের ছেলে আলিম।

এই মামলার পলাতক অন্য আসামিরা হলো, রামনগর মোল্যাপাড়ার আমির হোসেনের ছেলে আব্দুর রহমান, বাশারের ছেলে রেজওয়ান, সাকাত আলীর দুই ছেলে আসাদ ও আহাদ।

বাদী যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার দুই সন্তানের জননী ও এক পরিবহন শ্রমিকের স্ত্রী। গত ২৬ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রামনগর মোল্যাপাড়ায় আত্মীয় জয়নালের বাড়িতে দাওয়াতে যাওয়ার জন্য ওই নারীর দুই মামাতো ভাই হাসান আলী মনা ও আল আমিনকে সাথে নিয়ে একটি প্রাইভেটকারে গিয়েছেন। আত্মীয় জয়নালের স্ত্রী লিপি খাতুন নাস্তা আনার জন্য বাড়ির পাশে দোকানে গিয়েছিলেন। এরই মধ্যে সকল আসামি ওই বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী নারী ও তার আত্মীয় হাসান আলী মনাকে জিম্মি করে ফেলে। এসময় দুইজনকে অর্ধ উলঙ্গ করে আসামিদরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপরে তারা ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নইলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়। এক পর্যায় ভুক্তভোগী নারীর কাছে থাকা ১২ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়।

এসময় ভুক্তভোগী নারী ও তার আত্মীয়কে অর্ধ উলঙ্গ করে ভিডিও ধারণ এবং ১২ হাজার টাকা নেয়ার ব্যাপারে কাউকে জানাতে নিষেধ করে। কয়েকদিন পরে আবার মোবাইলে রিং করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে বলে জানায় আসামিরা।

পরে বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা করে থানায় এজাহার দেন ভুক্তভোগী নারী। পুলিশ মামলা রেকর্ড করেই ওই আসামিকে আটক করে। গত ২ আগস্ট আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা ভুপাল চন্দ্র রায়ের রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

দেবহাটায় বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে জেল হাজতে যুবক

ঝিকরগাছায় লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্য, দাম আকাশচুম্বী

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে বাস-পরিবহনের মুখোমুখি সংঘর্ষ 

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সিয়াম এর কবর জিয়ারত করলেন রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

নারী জাগরণের মধ্যেই সবাইকে একসঙ্গে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ ১ মাদক কারবারী আটক

শোকজের জবাব দিলেন প্রতিমন্ত্রী পলক