বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় দিকে গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ১৬ জন। আহতদের মধ্যে ৩ জন কারারক্ষীও রয়েছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দিরা আন্দোলন শুরু করে। গাছের ডালপালা ভেঙে জামা-কাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে বন্দিরা দেওয়াল টপকে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি করে। এলো-পাথাড়ি গুলিতে ১৬ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারাগার সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারে বিক্ষোভের খবরে গাজীপুর জেলা কারাগারে গত কয়েকদিন ধরে বন্দিরা আন্দোলন করে আসছিল। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের আজ বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা অন্য বন্দিরাও মুক্তির দাবিতে সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়।

এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, বন্দিরা যখন বিদ্রোহ শুরু করল, তখন রাবার বুলেট ছুড়লে ৫/৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছি। এরপর দেখলাম একজনের পর একজন আসছে। কারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। অনেকের সেলাই করা লেগেছে। হয়ত কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি সহ ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সড়ক নির্মাণে ব্যয় কমাতে হবে, উপদেষ্টা ফাওজুল কবির খান

ডোমারে ভুয়া সংঘ দেখিয়ে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ এর অভিযোগ স্বামী-স্ত্রীর বিরুদ্ধে

প্রবাসী নাগরিকদের উদ্যোগে সিরাজুল আলম খান এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে অসহায় প্রবাসী সদস্যদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাণীনগরের আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা 

ভালুকায় ওষুধের দোকানে অভিযান, জরিমানা

তিস্তা নদীতে গোসলে নেমে চীন ফেরত বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

রাণীনগরে আবাদপুকুর পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ড প্রদান 

সুনামগঞ্জে নারীদের উন্নয়নে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ সেলিম আহমদের