বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিম ছুড়ে মারা সেই আইনজীবীর দূর্ঘটনায় মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ: সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিম ছুড়ে মারা আইনজীবী ইনজামুল হক সুমন (৩৪) শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

জানা যায়, গতকাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন এই আইনজীবী ইনজামুল হক সুমন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান। এদিকে দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে লাইভের ভিডিওতে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, ‘মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি আসলেই দুঃখজনক।’

সৌজন্য: ইন্ডিপেন্ডেন্ট টিভি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় গজঘণ্টা হাইস্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ 

নিউইয়র্ক সিটির দুটি প্রধান ইউনিয়ন মেয়র পদে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন

দেবহাটা উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

যশোরে প্রেম করার অপরাধে নির্যাতন করে যুবককে হত্যা 

তারেক রহমানের আগমনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের অভূতপূর্ব প্রস্তুতি; নেপথ্য কারিগর আতিকুল ইসলাম আরিফ

মানসিক সমস্যায় ভুগছিলেন নিহত নারী কনেস্টবল তৃষ্ণা বিশ্বাস; পরিবারে শোকের মাতম

শেরপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন

বাঁশজানীতে ৪০ বছরের জমিজামা মামলার ঘটনাস্থল পরিদর্শনে  কুড়িগ্রামের পুলিশ সুপার 

বদলগাছীতে স্বাস্হ্য সনদ ছাড়া গরুর মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে কসাইয়ের জরিমানা

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সহকারী অধ্যাপক ডাঃ মাহাবুব আবির