বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৩ আগস্ট ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোলে গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৩, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি: পার্শ্ববর্তী দেশ ভারত গমণকালে যশোর জেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার হন। ট্যুরিষ্ট ভিসা নিয়ে তিনি ভারতে গমনের উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে পৌছালে ৪৯ ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। তার পাসপোর্ট নাম্বার- A01341844(এ ০১৩৪১৮৪৪)।

তানজিব নওশাদ এর বাড়ী যশোর জেলার পৌরসভাধীন পুরাতন কসবা এলাকায়। তার পিতার নাম-সাইফুজ্জামান। দীর্ঘদিন যাবৎ সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত আছেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে আ.লীগসহ এর অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মীদের বিদেশ গমনে বিধি-নিষেধ রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পদে যে সকল নেতা-নেতৃবৃন্দ রয়েছেন তাদের জন্য সীমান্ত এলাকা জুড়ে কড়া নজরদারী রয়েছে, যাতে তারা কোন প্রকারে পালাতে না পারে।

এদিকে গ্রেফতারের বিষয়ে বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার(২৩ আগষ্ট) সকাল ৮’২০ মিনিটের দিকে তানজিব নওশাদ ভারতে পালাবার উদ্দেশ্যে সে তার পাসপোর্ট সহকারে বেনাপোল চেকপোষ্ট এলাকায় প্রবেশ করে। সেখানে অবস্থিত সোনালী ব্যাংক শাখা হতে ভ্রমণ ট্যাক্স এবং ইমিগ্রেশন প্রবেশের রশিদ সংগ্রহ করে ইমিগ্রেশন অভ্যন্তরে প্রবেশের চেষ্টাকালে তার গতিবিধি সন্দেহ হলে সেখানে অবস্থিত বিজিবি’র তল্লাশী কেন্দ্রের দায়িত্বরত সদস্যরা তাকে তার পরিচয় নিয়ে চ্যালেঞ্জ করলে, সে তার পরিচয় সম্পর্কে স্বীকারোক্তি দিলে তাকে গ্রেফতার করে প্রথমে চেকপোষ্টে অবস্থিত আইসিপি ক্যাম্পে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৪৯ বিজিবি’র যশোর জেলার অধিনায়ক লে. কর্ণেল সাইফুল্লা সিদ্দিকি’র নির্দেশে বেনাপোল পোর্টথানায় তাকে সোপর্দ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

‘ডিজিটাল বাংলাদেশ’ সফল বাস্তবায়নের পর লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’ : আলহাজ্ব এস এম আল মামুন

ময়মনসিংহের ফুলপুরে নাশকতার মামলায় শিক্ষক গ্রেফতার

কাশিয়ানী প্রেসক্লাবের নবাগত সদস্য হলেন যারা

কালিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটের অভিযোগে সংবাদ সম্মেলন 

নিখোঁজের ২০ ঘন্টা পর পুকুরে পাওয়া গেলো ২ শিশুর লাশ 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ 

বোদা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের কমিটি অনুমোদন

জাতীয় পর্যায়ে পুলিশ আর্চারি ক্লাবের চারটি স্বর্ণপদকসহ আটটি পদক জয়

আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে : ডা. শাহাদাত