বাংলাদেশ সকাল
বুধবার , ২৮ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৪ ৬:২২ অপরাহ্ণ

 

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) : বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ (২৮ আগসট) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন প্রানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। সিসিডিবি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য যে উদ্ধার সামগ্রী দিয়েছেন সেগুলো দুর্যোগের সময় ব্যবহার করলে জনগণের ক্ষয়-ক্ষতির পরিমান কমে আসবে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে নূর আহমদ কাশেমের শাস্তির দাবিতে মানববন্ধন

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করলেন ওবায়দুল হাসান

রামগড়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী পেল খাগড়াছড়ি পুলিশ সুপারের ঈদ উপহার 

রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

ঈদগড় বাজারে অগ্নিকান্ড, ক্ষয়-ক্ষতি কোটি টাকা

শেরপুরে অটো চালককে খুন করে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২ কিশোর 

বড়াইগ্রামে তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকান্ড

যশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন রওনক জাহান

কক্সবাজার জেলা বারের নির্বাচনে সিরাজ সভাপতি ও তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত

যশোরে এতিমখানার শিশুছাত্রকে বেধড়ক পেটালো শিক্ষক, জনরোষ ও মামলার প্রস্তুতি