বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সিডনীতে অনুষ্ঠিত হলো ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো”

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: সিডনীতে গত রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪, অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরামের (এবিএইচএফ) পক্ষ থেকে, ফাদার্স ডে প্রোগ্রাম, “মিট মাই সুপার হিরো” পুরুষদের স্বাস্থ্যের উপর একটি আলোচনা”। অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্র‍্যাক্টিশনার ডা: মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি – হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা – পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী – কাউন্সিলর ক্যাম্পবেলটাউন।

দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা: সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াস্টিক ডা: সামিয়া আরেফিন। আরো বক্তব্য রাখেন, ডা: শ্যাডী ওসমান, তিনি ছেলেদের স্বাস্থ্য বিষয়ে কি অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা আছে অস্ট্রেলিয়াতে, তা নিয়ে কথা বলেন।

একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা: ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা: নাহিদ সিদ্দিকী।

অনুষ্ঠানে আগত শিশুরা তাদের বাবাদের উদ্দেশ্য করে নানা রকম গল্প বলে৷ এমন কি বড়রাও তাদের বাবার স্মৃতি মনে করে আবেগাপ্লুত হন। সবাই কে ধন্যবাদ জানান, ডা: রুমানা আফরোজ ও ডা: সুরঞ্জনা জেনিফার রহমান।

অনুষ্ঠানে সকলকে বৈকালিক নাশতা সরবরাহ করেন দি রয়াল প্ল্যাটার। সার্বিক ইভেন্ট প্ল্যানিং করেছিলেন রোজেস এন্ড রিবনস ইভেন্টস আর ফটোগ্রাফিতে ছিলেন ফটোলিয়ার আকাশ দে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অনুপস্থিত ৪০ পরীক্ষার্থী

বৃটেনের কার্ডিফে হজ্বের ফজিলত ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘সাস’ এর আয়োজনে দেবহাটায় নিউরো মেডিসিন স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে ‘মানবতার কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

যমুনা ব্যাংকের ৮০ তম উপশাখা শুভ উদ্বোধন 

নিম্ন মাধ্যমিকের গন্ডি না পেরিয়েই পঞ্চগড়ে সার্জারী ডাক্তার কমল

দেবহাটায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

১০ লিটারে এক লিটার কম, অভিযানে ধরা খেল যশোর রজণীগন্ধা পাম্প