মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা : পাইকগাছা উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে এডভোকেট মুর্তজা জামান আলমগীর রুলু সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে করে বলেন
চাঁদাবাজি, জমি ও ঘের দখল সহ লুটপাট ভাংচুর যারা করেছে তাহারা কিন্তু জনগণের বিপক্ষে অবস্থান করেছে পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ আবু জার গিফারী, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য আলহাজ্ব মাওঃ এস এম আমিনুল ইসলাম ও মুহাম্মদ কাজী তমজীদ আলম আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান, মুহাম্মদ আলতাফ হোসেন, মাওঃ বুলবুল আহমেদ, মাওঃ আব্দুল খালেক, ডাঃ আসাদুল ইসলাম সহ স্থানীয় জামায়াত ও শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।




















