বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় শহীদ আসিফে’র কবর জিয়ারতে নবাগত ডিসি, এসপি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : টানা বৃষ্টি উপেক্ষা করে কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় নিহত শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করলেন সাতক্ষীরা নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর। রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিহত শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন এ দুই কর্মকর্তা।

এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইলিয়াসুর রহমান, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খাইরুল আলম, শহীদ আসিফের পরিবারের সদস্যরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী মোজাহিদ বিন ফিরোজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফ হাসানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর শিক্ষার্থী আসিফ হাসানের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার আসিফের পরিবারকে বলেন, আপনার ছেলে দেশের জন্য মারা গেছে। তার রক্ত বৃথা যায়নি। আমরা আসিফকে ভুলে যায়নি। সেজন্য বৃষ্টি উপেক্ষা করে আপনাদের পাশে এসেছি। আমরাদের আসিব হারাবে না। যতদিন দেশ থাকবে আসিফ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সকলকে স্মরণ রাখবে বাংলাদেশ। যেকোন সমস্যায় আপনারা আমাদের কাছে যাবেন আমরা আপনার ছেলে মত পাশে থাকবো।

উল্লেখ্য যে, আসিফ হাসান ঢাকার উত্তরার নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১৮ জুলাই দুপুর ১২টার দিকে ছাত্রদের পানি খাওয়ানোর সময় গুলি লেগে আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ওই দিন রাতে আসিফের মরদেহ বাড়িতে আনা হয়। ওই সময় স্থানীয় এমপি, সরকারি ভাবে ও দলীয় নেতাকর্মীদের প্রবল চাপের মুখে ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা দাফন করার কথা থাকলেও ভোরে ফজরের নামাজের পর স্বল্প সংখ্যক মানুষের উস্থিতিতে জানাযা নামাজ শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এমনকি ওই এলাকায় কোন রকম মিছিল, প্রতিবাদ করতে দেওয়া হয়নি স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে। কবর জিয়ারত কিংবা আসিফের পরিবারকে নজরদারিতে রাখা হয়। এছাড়া আসিফের জমজ ভাই সহ পরিবারের সদস্যদের মিডিয়ার সামনে কথা বলার নিধেষ ছিল তৎকালিন ওসি সহ আওয়ামী নেতাদের। পরবর্তীতে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বিভিন্ন মানুষের ঢল নামে আসিফের বাড়িতে। প্রতিদিন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে আসিফের কবর জিয়ারত করে। এখন আর কোন স্বৈরাচারী বা প্রভাবশালী নেতার চিহ্ন নেই গোটা এলাকায়। স্বজন হারানো পরিবারটিতে শুধু আসিফের শুন্যতা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যুবদল নেতা ‘মাসুদ’ আতংকে দিশেহারা পাবনার কাশিনাথপুর’র গোপালপুরবাসী

পতেঙ্গার ব্যবসায়ী নুর মোহাম্মদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মানববন্ধন শেষে আবারও হামলা

পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই ট্রাকের জরিমানা

নারীদের ফুটবল খেলা নিয়ে জয়পুরহাটে ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন 

কোটচাঁদপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি!

কর্মস্থলে না গিয়েই স্বামী-স্ত্রীর বেতন ভাতা উত্তোলন; যশোরে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহিদুল

দেবহাটা সখিপুর সহঃ তহশীলদারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, এসি ল্যান্ডের শোকজ

গুরুর হাত ধরে মান্নানের তৃনমূলে যাওয়ার গুঞ্জন

রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল ভূমি ও গৃহহীন ১৩৩টি পরিবার 

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার