বাংলাদেশ সকাল
রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সকল চাঁদাবাজদের নাম তারেক রহমানের কাছে এসেছে : পাথরঘাটায় ভার্চুয়াল সভায় মাওলানা শামিম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ

 

তৌহিদুল ইসলাম শুভ, পাথরঘাটা : ‘সকল চাঁদাবাজদের নাম তারেক রহমানের কাছে এসেছে’ বরগুনার পাথরঘাটায় মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা শামিম আহমেদ।

আজ ২ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় পাথরঘাটা উপজেলা শহরে তার সহস্রাধিক সমর্থকদের মিছিলের পর আবু সাইদ চত্বরে শুরু হয় মতবিনিময় সভা। সভায় বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান অভি, পাথরঘাটা উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব বাকি বিল্লাহ ফরাজি, পাথরঘাটা উপজেলা মহিলাদলের সভাপতি ইশারাত জাহান শিরিন, পাথরঘাটা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান ফাহিম ও পাথরঘাটা উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মাহবুবুর রহমান এবং সবশেষে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা শামিম আহমেদ।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে গত কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলেন পাথরঘাটায় চাঁদাবাজি কেমন হচ্ছে? আমি কোনো কথা বলতে পারিনি। আমি দেখেছি অনেক ভাইদের সাহায্য সহযোগিতার কারনে সকল চাঁদাবাজদের লিস্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কাছে এসেছে। তিনি আরও বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাথরঘাটা জিয়াউর মাঠে নিয়ে আসবো, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আমরা বাংলাদেশে চলে আসবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

ঈশ্বরদীতে অজ্ঞাত অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

ভারত থেকে বিজেপি কে উৎখাত করতে জোড়া সভা অভিষেকের

মেহেরপুরে গাংনীতে গ্রাহকের প্রায় দশ লক্ষ টাকা নিয়ে উধাও কথিত এনজিও

শেরপুরে শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ১৮

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা প্রস্তুতি পরীক্ষায় ভালো ফল প্রাপ্তির কলাকৌশল

চৌফলদন্ডীতে শুটকি উৎপাদনে ব্যস্ততার ধুম : কদর তুঙ্গে 

আগস্ট বিপ্লবে বিজয়ের নেপথ্যের নায়ক তারেক রহমান -আনিসুর রহমান আনিস 

গাজীপুরে শেখ হাসিনা,কাদের,মোজাম্মেল,রাসেল,আজমত উল্লাহ,জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা মামলা

অতিরিক্ত পুলিশ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত