বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুকে শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ৭, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের বড়াইগ্রামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বিদ্যালয় এর দপ্তরী কাম নৈশ প্রহরী নুরুজ্জামান এর বিরুদ্ধে। সে উপজেলার ৬নং জোয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ও একই এলাকার বীর মুক্তিযোদ্ধা লিলু মিয়া এর ছেলে।

ভুক্তভোগী ওই শিশুর পরিবার এবং বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত ৪ নভেম্বর বিদ্যালয় চলাকালীন সময়ে শিশুটির উপরে কুনজর পরে ওই দপ্তরী নুরুজ্জামানের। সুযোগ বুঝে শিশুটির শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে ও বিভিন্ন ভাবে শ্লীলতাহানি করে। স্কুল ছুটির পর শিশুটি বাড়িতে গিয়ে তার মা’কে জানালে, তারা বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষকে জানায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত না থাকায়, দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক সজল কুমার সরকার ও ইতি খাতুন জানান, আমরা শিশুটি এবং অভিযুক্তর সঙ্গে কথা বলেছি, তাতে ঘটনা সত্যতা পাওয়া গেছে। প্রধান শিক্ষক বিদ্যালয়ে ফিরলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০১৩ সালের এপ্রিল মাসে যোগদান করার পর থেকে অনেক অনিয়মসহ ইতিপূর্বে সরকারি গাছ বিক্রি করে আত্মসাতের অভিযোগ রয়েছে নুরুজ্জামান এর বিরুদ্ধে। পিতা মুক্তিযোদ্ধা হওয়ার সুবাদে বিভিন্ন অপকর্ম করে বিভিন্ন সময় নিজেকে বাঁচিয়ে নিয়েছে এই দুশ্চরিত্র মানুষটি। এছাড়াও এলাকার জনপ্রতিনিধি ও সুশীল ব্যক্তিদের ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টায় অব্যাহত আছে নুরুজ্জামান।

অভিযুক্ত নুরুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, আমি এই ধরনের কাজ আর করাবো না, সামাজিকভাবে সমাধানের চেষ্টা করছি , হয়তো সমাধান হয়ে যাবে। পরে তিনি সংবাদ প্রচারে নিষেধ করে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক আমার কাছে লিখিত অভিযোগ করলে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, শিশুরা বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের কাছে নিরাপদ না থাকলে সেটি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করবে। আমরা তদন্তপূর্বক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯টি স্বর্ণের বার সহ আটক ১

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ 

জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ, জনভোগান্তি থেকে মুক্তির আশা নগরবাসীর

বড়াই গ্রামে পৌর কাউন্সিলর কারাগারে

৪ ডিসেম্বর চট্টগ্রামের জনসভা সফল করতে শ্রমিকলীগের প্রস্তুতি সভায় আবুল হোসেন আবু

শার্শার বাগআঁচড়ার সামটায় বি এন পি কার্য্যালয় উদ্বোধন

দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যাওয়ায় সাংবাদিককে নির্যাতন ও হেনস্তা; বিএমএসএস’র নিন্দা

ছাত্র আন্দোলনে নিহত নয়নের দাফন সম্পন্ন

চেক জালিয়াতি মামলায় মিলন শর্মার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

গোপালগঞ্জের মুকসুদপুরে জুলাই বিপ্লবে শহীদ ৪ পরিবারের মাঝে তারেক রহমানের ঈদ উপহার