বাংলাদেশ সকাল
রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় জমিজমা সংক্রান্ত ঘটনায় আহত দুই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১, ২০২৪ ৯:৪৪ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): দেবহাটা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই জন রক্তাক্ত জখম অবস্থায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহতরা হলেন, উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের আদেল দলদার ও তার ছেলে আনারুল দলদার, তারা বর্তমান দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত আদেল দলদারের স্ত্রী রোকেয়া খাতুন জানায় আমাদের মোড় মার্কেটের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে, আমাদের শরিক ইব্রাহিম দলদারের ছেলে ছাদেক ও কাদের দলদার, কাদের দলদারের ছেলে সাইফুল ও আরিফুল দলদার, ছাদেক দলদারের ছেলে আশরাফুল ও আসাদুল দলদারের সাথে। এই ঝামেলা কে আপস মীমাংসা করার জন্য। ২৭ শে নভেম্বর রাতে তাদের সাথে কথা হয়, কিন্তু তারা পরের দিন ২৮ শে নভেম্বর সকালে উত্তর পারুলিয়া সৈয়দের সারের দোকানে সামনে আমার দেবর বাদেল দলদারের সাথে দেখা হলে, কথা কাটাকাটির এক পর্যায় তারা আমার দেবরকে লাথি, চড়, কিল, ঘুষি মারিয়া তার শরীরের বিভিন্ন স্থানে ফোলাজখম করে। পরবর্তীতে ইং-৩০শে নভেম্বর রাত্রি অনুমান ৮.টার সময় দ্বিতীয় পর্যায়ে আমার শাশুড়ী তাহেরন নেছা এর বসত ঘরের সামনে আমার ছেলে আনারুল কে আক্রমন করে রক্তাক্ত জখম করে। ঐ সময় আমার স্বামী আদেল দলদার ঠেকাইতে গেলে বিবাদীগন তার উপরেও চড়াও হয়ে মাথার পিছনের অংশে বাড়ি মারিয়া রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে থানায় অভিযোগ দিলে, দেবহাটা থানার ওসি হযরত আলী বলেন, আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্তের জন্য হাসপাতালে ও ঘটনা স্থালে পুলিশ সদস্যদের পাঠিয়েছি। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেষ হওয়া আমন মৌসুমে রাণীনগরে সরকারী গুদামে এক কেজি ধানও দেয়নি উপজেলার কৃষকরা

জনবসতিপূর্ণ এলাকায় পোল্টি খামার; দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী 

বাগমারায় আসামী গ্রেফতার করেও অস্বীকার পুলিশের

রামগড়ে গৃহবধূ ধর্ষণ মামলায় সহযোগীসহ মল্লিক কারাগারে

ঈদগড়ে স্বামী-স্ত্রীকে গলাকেটে হত্যা

নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পঞ্চগড়ে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার : সমাজকল্যাণ মন্ত্রী 

মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু