মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন। আজ ১৬ ই (ডিসেম্বর) সোমবার সকাল ৮.৩০ মিনিটের সময় ভাটিয়াপাড়া শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতের পক্ষ থেকে ভাটিয়াপাড়া শহীদ স্মৃতিসৌধে ফুল দেশ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা সহকারি (কমিশনার) ভূমি মুনমুন পালসহ কারসেন উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কাশিয়ানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউদ্দিন খানের নেতৃত্বে কাশিয়ানী থানা পুলিশ, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেমের নেতৃত্বে হাইওয়ে থানা পুলিশ, কাশেম উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবজাল মোল্লার নেতৃতে মুক্তিযোদ্ধা কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক সংগঠন শহীদ বেধিতে ফুল দেশ শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এজাজুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ সহ কাশেমী উপজেলায় কর্মরত প্রিন্টু ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে সকাল ১০.০০ সময় উপজেলা হল রুমে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।




















