বাংলাদেশ সকাল
সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বিজয় দিবসে ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য , ডোমার (নীলফামারী): “মহান বিজয় দিবস ২০২৪ইং উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের রনাঙ্গনে যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সহ নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমশের আলী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধু, পরিসংখ্যান অফিসের আবদুল বারী, পৌর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেনসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা,তাদের পরিবারের সন্তান ও প্রজন্ম,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দেশমাতৃকার টানে বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান বক্তারা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম মহানগর ২৯নং ওয়ার্ড আ.লীগের আওতাধীন তিনটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে জমি দখলের অভিযোগ

ডলার পর্যাপ্ত থাকায় দাম কমানোর সিদ্ধান্ত

ঝিনাইদহে এক কৃষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা

জাতীসংঘের সামনে নিউইয়র্ক মহানগর দক্ষিন, স্টেট ও উত্তর বিএনপির বিক্ষোভ

ডিমলায় ভুল অস্ত্রোপচারে প্রসুতির মৃত্যু; ক্লিনিক সিলগালা

একজনও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ

জগন্নাথপুরে দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন