বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ

 

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে ১০০ রাউন্ড কার্তুজ সহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে রায়পুরা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা কোম্পানির মূল গেইটের সামনে তল্লাসী চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। অভিযান পরিচালনা করেন রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য অফিসার ফোর্স। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংএ এসব তথ্য নিশ্চিত করেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আদিল মাহমুদ।

এ সংক্রান্ত ব্যাপারে রায়পুরা থানায় নিয়মিত আইনে মামলা রুজুর কথা জানান ওসি আদিল মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফেলে আসা সেই জীবন, লেখক: মুহম্মদ আজিজুল হক

তাহিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী 

স্বর্ণের ভড়ি প্রতি দাম ছাড়াতে পারে ৫ লাখ টাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর পর দখলমুক্ত জমিতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

জয়পুরহাটে বধির শ্রবণ প্রতিবন্ধীদের আত্ম-কর্মসংস্থান সহ ৭ দফা দাবী

নদী ভাঙ্গনের কবলে সুনামগঞ্জের ৫ শতাধিক পরিবার; পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী পদক্ষেপ না থাকায় হতাশ গ্রামবাসী

গুরুদাসপুরে মহান বিজয় দিবস উদযাপিত

নরসিংদী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক 

যশোর কেশবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মত্যু 

গৌরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়বেন সোমনাথ সাহা