বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

‘জুলাই বিপ্লব ঘোষণাপত্রের’ সঙ্গে সরকারের সম্পর্ক নেই: প্রেস সচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

 

বাংলাদেশ সকাল ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে কথা বলেছে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা একটা বেসরকারি উদ্যোগ। এটাকে বেসরকারি উদ্যোগ হিসেবেই দেখছি। এটার সঙ্গে সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে।

এরই মধ্যে ঘোষণাপত্রের খসড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

‘জুলাই ঘোষণাপত্র’র মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘নাৎসি বাহিনীর’ মত ‘অপ্রাসঙ্গিক’ ঘোষণা এবং ১৯৭২ সালের সংবিধানকে ‘কবর’ রচনা করার ঘোষণাও দিয়েছেন হাসনাত।

‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “এটা একান্তই শিক্ষার্থীদের বিষয়। এ বিষয়ে সরকার অবগত নয়।”

আরেক প্রশ্নে তিনি বলেন, “ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখব তারা কী ঘোষণা দিল। যতক্ষণ পর্যন্ত এ ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না।”

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও চাঁদাবাজির সংবাদের জেরে ধর্ষন মামলায় ফাঁসানোর হুমকি

আড়াই মাস ধরে আমতলী-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ !দুর্ভোগে লঞ্চ যাত্রী ও ব্যবসায়ীরা

পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত    মোঃ আবদুল আলিম।

যশোরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে সাহিত্য আড্ডা 

যশোরে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

আমতলী থানার নবাগত ওসি’র সাথে অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 

ডিমলায় মহান বিজয় দিবস পালিত।

বেনাপোল বন্দরে চাঁদাবাজির অভিযোগে আনসার সদস্য ক্লোজড

বাঁশখালীতে অবাধে কাটছে পাহাড়ি গাছ ও মাটি; পাচার হচ্ছে বালি, ক্ষতিগ্রস্থ কৃষক