বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জামায়াত নেতা মাও: আবুল কালাম আজাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১৯, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা :

পাইকগাছায় শিক্ষার মান উন্নয়নে ও সার্বিক কার্যক্রম সম্বন্ধে খোঁজ খবর নিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক ও খুলনা -৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। রবিবার সকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজন ও দায়িত্বশীলদের সাথে নিয়ে সোলাদানা ইউনিয়নে সরদার আবু হোসেন কলেজ, লস্কর ইউনিয়নের কুড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় জেলা কর্ম পরিষদ সদস্য ও ইউনিট সদস্য কাজী তামজীদ আলম, উপজেলা সেক্রেটারী মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি মাও. নূরে আলম সিদ্দিকী, সোলাদানা ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাও. আব্দুল হালিম, সেক্রেটারী মো. আজিবর রহমান, বাইতুলমাল সেক্রেটারি হাফেজ সোহাগ হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দলের পক্ষ থেকে দেশে সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখা ও সার্বিক সহযোগিতা করা হচ্ছে এমনকি ভবিষ্যতেও হবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঠিক ভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জয়পুরহাট জেলা শাখার বাজার মনিটরিং

শিল্প সাহিত্যের বিকাশ ঘটাতে ঝিকরগাছায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ বাংলাদেশি পাসপোর্টযাত্রী আটক  

ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসে বিল ইস্যু, দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

তাহেরপুর পৌরসভায় বিনা প্রতিদ্বন্দীতায় খন্দকার সায়লা পারভীন মেয়র নির্বাচিত 

বাগমারায় হতদরিদ্রের টাকা ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের পকেটে

নওগাঁর ধামইরহাটে জনপ্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা 

কোটচাঁদপুরে দুবাই প্রবাসীর বউ কুয়েত প্রবাসীর লালসার শিকার

আলাদা সাহিত্য মন্ত্রনালয় গঠন প্রসঙ্গে

খাগড়াছড়ির ১ম ধাপে উপজেলা নির্বাচনে ৪ উপজেলায় বৈধ প্রার্থী হলেন যারা