বাংলাদেশ সকাল
সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব এর অভিযান; ১১ দালালকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে মর্মে র‌্যাবের নিকট কিছু সুনির্দিষ্ট অভিযোগ আসে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১৪৩০ ঘটিকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় র‌্যাব-৭, চটগ্রাম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১১ জন দালালকে হাতেনাতে আটক করে।

এ সময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক আটককৃত ১১ জনের মধ্যে ০৮ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড এবং ০৩ জনকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।

আটককৃত দালাল চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদের জানা যায়, তারা মূলত গ্রামের দরিদ্র, অসহায়, যারা সরকারী চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন ভুক্তভোগীদের টার্গেট করে এবং সরকারী হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা বর্ণনা সাপেক্ষে রোগী ও তাদের স্বজনদের মধ্যে এক ধরণের ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নেয়।

উল্লেখ্য, মানুষ অসুস্ততা থেকে মুক্তি পেতে সরকারি হাসপাতালে স্বল্প/বিনামূল্যে সুচিকিৎসার প্রত্যাশা নিয়ে এসে থাকে। পক্ষান্তরে সরকার কর্তৃক হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা রেখেছে। দেশের সরকারী হাসপাতাল কেন্দ্রীক দালালচক্রের অসৎ সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে কাঙ্ক্ষিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমতাবস্থায় সরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য সর্বসাধারণের সচেতনতা একান্ত প্রয়োজন, পাশাপাশি হাসপাতালগুলো দালালমুক্ত করার জন্য র‌্যাবের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশে একদিন অণুবীক্ষণ যন্ত্র দিয়েও শীত বস্ত্র নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না : আ’লীগ নেতা আমিন

বিএমএসএস রাজশাহী বিভাগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ডিমলায় ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর সম্মুখ যুদ্ধ দিবস আজ  

যাত্রাবাড়ী থানা রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

দেবহাটার ছাত্রশিবিরের সেক্রেটারিসহ ৩ জনকে হত্যার ঘটনায় মামলা; আসামী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এসপিসহ ১৪১

নেত্রকোনায় ভূমিদস্যুর অত্যাচার: অসহায় কাঞ্চনের সম্পত্তি দখল ও নির্যাতন

অদৃশ্য শক্তিতে পূর্ববর্তী বছর থেকেও প্রায় ৩৪ লাখ টাকা কমে কোলাহাট ইজারার ডাক 

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৩

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়