বাংলাদেশ সকাল
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ সম্পাদকসহ আটক -৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:১৭ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২ টি পিকআপ ভ্যান বাড়িতে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাইদুল হক,পৗর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, ছাত্রলীগ সদস্য কাওছার আলী মুন্না ও প্রাইভেট শিক্ষক মো.আসাদ।

আসামীদের আটকের সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে এবং নিয়ে যেতে বাঁধা দিলে পুলিশ তাদেরকে বেধরক মারপিট করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুস ,হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হয়েছে।

এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।  স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিল এজন্য সামান্য তক বিতর্ক হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী নন্দিনী বিশ্বাসকে হত্যার অভিযোগ

বগুড়ায় শিবগঞ্জে নারী আনসার সদস্য’র রহস্য জনক মৃত্যু !

বরগুনায় স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারি আটক

তাহিরপুর দু’পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত দুই !

বরগুনার কুখ্যাত গরু চোর লিটন আবারও চুরিকৃত ১১টি গরুসহ আটক

কাশিয়ানীতে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফটের বিতরণ 

গাংনীতে মিছিল থেকে মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন গ্রেফতার

জগন্নাথপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ওসির সাথে বিএনপির মতবিনিময় 

১লা ফাল্গুন, বিশ্ব ভালবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৭০ কোটি টাকার ফুল বিক্রির আশা 

দাঁড়িয়ে থাকা পুলিশ সুপারের গাড়িতে বাসের ধাক্কা, আহত ৩ পুলিশ সদস্য