বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে দুই কারখানা মালিককে জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

 

নাটোর সংবাদদাতা :

নাটোরে মসলা ও বেকারি কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৬ মার্চ (বৃহস্পতিবার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালতে হলুদ ও মরিচের গুড়ার অনুকুলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদন ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বড়গাছার আনোয়ার মসলা মিলকে (মালিক মোঃ আনোয়ার হোসেন) ২০ হাজার টাকা এবং লেবেলবিহীন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ও মুল্য ছাড়া ডেকোরেটেড কেক বিক্রয় বিতরণ করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী নারায়ণকান্দির ফাতেমা বেকারিকে (মালিক আবু মুছা) ৫ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করা হয়।পাশাপাশি দঃ বড়গাছার সানফ্লাওয়ার অয়েল মিলকে ৭ দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৯ জন গ্রেফতার 

ভূরুঙ্গামারীতে বিজিবির হাতে ভারতীয় রুপিসহ ২ চোরাকারবারি আটক

রাণীশংকৈলে ৪র্থ পর্যায়ে ১৬০টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর ঘর

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন নকীবের ইফতার মাহফিল

বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ এর চট্টগ্রাম বিভাগের সভাপতি ফরহাদুল হাসান মোস্তফা, সা. সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ রহমত উল্লাহ 

কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঈদগাঁওতে জমি দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মামলার ৬ আসামী আটক 

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আসিফে’র কবর জিয়ারতে ডিসি, এসপি

নিউইয়র্কে ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা