বাংলাদেশ সকাল
শুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটার পথসভায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন॥ আগামী ৮ জানুয়ারী নলতা কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জনসভা সফল করতে দেবহাটায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় ঈদগাহ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

সভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক গনতন্ত্রের বিজয় দিবস উৎযাপন উপলক্ষে আগামী ৮ই জানুয়ারি বিকাল ৩টায় নলতা কলেজ মাঠে লাখো জনতার সমাবেশে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। উক্ত সমাবেশে সকল নেতাকর্মীরা সুসংগঠিত হয়ে সমাবেশ সফল করবেন। তিনি আরো বলেন, করোনা পরবর্তী এটি সাতক্ষীরার বৃহৎ গনজমায়েত। এর মধ্য দিয়ে আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের গোড়াপত্তন হবে। দেশের উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, সরকার ঘরে ঘরে বিদ্যুৎ, বছরের প্রথমদিন বই, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, নলতা ম্যার্টস, পদ্মা সেতু সহ অসংখ্য উপহার দিয়েছেন। চলমান এ উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাই ৮ই জানুয়ারী হাতে হাত রেখে নলতার জনসভা সফল করতে হবে।

ঈদগাহ বাজারে সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় বক্তব্য দেন অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কবি নাঈম নাজমুলের জন্মদিন আজ

পটুয়াখালী পৌর এলাকায় ছেলের কোপে জখম বাবা ও স্বজনরা

বেনাপোলে গৃহবধূ হ’ত্যা’র অভিযোগে স্বামীসহ গ্রেফতার ৪

রাণীশংকৈলে রামপুর বাজারে হাফেজ মাওলানা শহীদুল্লাহ’র  ইফতার পার্টি

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মাকে ‘ফুঁ’ মেরে দেশ থেকে তাড়াবার হুমকি দিলেন আকমল

দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশের দ্বায় স্বীকার করে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বললেন সেনাপ্রধান

ষড়যন্ত্র প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে নৌকায় ভোট দেয়ার আহবান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র

ঈদগাঁওতে জমি দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান

বর্ণাঢ্য আয়োজনে দেবহাটা প্রেসক্লাবের নব কমিটির অভিষেক অনুষ্ঠান