বাংলাদেশ সকাল
বুধবার , ১৯ মার্চ ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জের মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল গণি বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

নিহতের ছেলে খায়রুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৫টার দিকে ধোপাঘাটপুর গ্রামে তাদের বাড়ির সামনের সড়কে মাটি ভরাট কে কেন্দ্র করে তার বাবা আব্দুল গণি ও চাচাতো ভাই সোহেল (৩০) ও রুবেল মিয়ার (২৫) সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে রুবেল ও সোহেল উত্তেজিত হয়ে তার বাবা গণিকে ধারালো ছুরি দিয়ে গলায় ও হাতে আঘাত করে। পরে স্থানীয়রা তার বাবা গণিকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণিকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজীব রহমান বাংলাদেশ সকালকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দ্রুততম সময়ে নির্বাচন চাইলেন তারেক রহমান  

যশোরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস; হাড়কাঁপানো তীব্র শীতে কাঁপছে যশোরের মানুষ, বিপর্যস্ত জনজীবন

শোক দিবস পালনে গঙ্গাচড়ায় প্রস্তুতি সভা 

মাদ্রাসাতু তাহফিজুল কোরআন মহদিয়া হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ১ম বার্ষিক ওয়াজ মাহফিল  

নওগাঁর আত্রাইয়ে জমি দখলের অভিযোগ

নাটোরে বিএনপি’র অনশন কর্মসূচি

রাণীনগরে ওয়েভ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ট্রেন ও পুলিশের পিকআপ ভ্যানে সংঘর্ষ : নিহত ৩, আহত ৪

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকানসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত 

ঢাকা মহানগর উত্তরে নব্য বিএনপির কর্তৃক ত্যাগী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ