বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আড়াইহাজারে জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৭, ২০২৫ ১১:৩৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে আড়াইহাজার উপজেলায় নিহত পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এছাড়াও উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারবর্গ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আড়াইহাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যারা নিহত হয়েছেন, আমরা তাদের আর ফিরে পাব না। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সর্বদা তাদের সার্বিক সহায়তা ও সহযোগিতার জন্য পাশে থাকব।” এরপর নিহতদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় ইউনাইটেড স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্লাব “ইউনাইটেড ওয়েলফেয়ার ক্লাব” আয়োজিত “স্বপ্নের দোকান” এর শুভ উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হবে। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মানুষ তখনই আশরাফুল মাখলুকাত হিসেবে পরিগণিত হবে, যখন সে তার মানবতার হাত প্রসারিত করবে।”

সর্বশেষ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আড়াইহাজার শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি জেলা প্রশাসনের “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অধিকার বঞ্চিত তৃণমূল গণমানুষকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষিত করার কোনো বিকল্প নেই : সেহলী পারভীন

শেরপুর সদর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা সংক্রান্ত যৌথসভা অনুষ্ঠিত

সুনামগঞ্জে পাকনার হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আ.লীগের দখলে মাঠ, মানুষ হাওয়া ভবন দেখতে চাইনা-ভূমিমন্ত্রী 

চিরিরবন্দর ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ পুষ্টি বিষয়ক মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম গঠন 

শার্শায় ওয়াজ মাহফিল শুনতে যাওয়ার পথে যুবদল কর্মীকে কুপিয়ে জখম

২৪ মাস বন্ধ ‘যশোর-কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা’ রুটে সরাসরি বাস চলাচল

আ.লীগ নেতাদের নিয়ে স্বতন্ত্র প্রাথীর গণসংযোগ ও সংবাদিকদের সাথে মতবিনিময় সভা

নতুন পোশাক নিয়ে বাড়ি ফেরা হলোনা তিন ভাইয়ের

বিএনপি সাপ খেলায় হেরে গেছে: শামীম ওসমান ওসমান