বাংলাদেশ সকাল
রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সংঘবদ্ধ চক্রের কবল থেকে উদ্ধার ২৫ কোটি টাকার অধিক ইমপোর্টেড ফেব্রিক্স; গ্রেফতার ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের কবল থেকে উদ্ধার করেছে ২৫ কোটি টাকার অধিক ইমপোর্টেড ফেব্রিক্স এবং জড়িত থাকার অভিযোগে চক্রের মূলহোতাসহ দুুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মামলার বাদী মোঃ বুলবুল আহম্মেদ(৫০), গত ইং ০৯/০৪/২০২৫খ্রিঃ বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন। তিনি মেসার্স খলিলুর রহমান এন্ড সন্স পোর্ট সি এন্ড এফ এজেন্সি এর বেনাপোল অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তাদের প্রতিষ্ঠান বিভিন্ন আমদানিকারকদের মালামাল কাস্টম ক্লিয়ারেন্সিং শেষে আমদানিকারকদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ইং ৯/০৪/২০২৫খ্রিঃ অত্র প্রতিষ্ঠান হতে গাজীপুরের আমদানিকারক লাইলা স্টাইলের ১০৪ রোল ১০০% কটন ফ্রেব্রিক্স (যার অনুমান মূল্য- ২৫,০৯,৭১৯,৩৪/- টাকা) অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে গাজীপুরে পৌঁছে দেওয়ার জন্য কন্ট্রাক্ট করলে বাদী তার পূর্ব পরিচিত রাজিব হাওলাদারের(৩৬) সাথে যোগাযোগ করলে সে উক্ত মালামাল পৌঁছে দিতে রাজি হয় এবং ঘটনার দিন ইং ০৬/০৪/২০২৫খ্রিঃ মামলার অপর আসামি ড্রাইভার রনি(৩৮) কে দিয়ে একটি কাভার্ড ভ্যান পাঠায়।

বাদী প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে মালামাল কাভার্ড ভ্যানে উঠিয়ে ড্রাইভারের পাশের সিটে বসে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

মালামাল নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা অনুমান ১৮.১০ ঘটিকায় অত্র থানাধীন কাগজ পুকুর এলাকায় পৌঁছালে পূর্ব থেকে অবস্থানরত আসামি রাজিব সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাদের কাভার্ড ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়।

এরপর ড্রাইভার রনি গাড়িতে থাকা ছুরি দিয়ে বাদীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে চুপচাপ নেমে যেতে বলে, এসময় আসামি রাজিব ও অন্যান্যরা গাড়ির দরজা খুলে বাদীকে চড়থাপ্পড় দিয়ে টেনে হিচড়ে নামিয়ে দেয় এবং হুমকি দিতে থাকে যদি কোন প্রকার চিৎকার করে তবে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে আসামিরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাদীর এজাহারের প্রেক্ষিতে ঘটনার রহস্য উদঘাটন সহ জড়িত আসামিদের গ্ৰেফতারে জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিদর্শনা প্রদান করলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের এসআই(নিঃ)/ অলক কুমার দে, পিপিএম সহ ডিবি ও থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ইং০৯/০৪/২০২৫খ্রিঃ অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকা হতে কাভার্ড ভ্যানটি উদ্ধার পূর্বক জব্দ করে।

পরবর্তীতে ইং ১২/০৪/২০২৫খ্রিঃ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সাভার এলাকার একটি কলোনী হতে মামলার ১নং আসামি রনি প্রকাশ @ মাছুম বিল্লাহ রনিকে গ্রেফতার করে।

এসময় তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে এবং তার অপর সহযোগীদের নাম, ঠিকানা প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে ইং ১২/০৪/২০২৫খ্রি পুনরায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা সদর থানাধীন রসুলপুর এলাকা হতে অপর আসামি শিবলুর রহমান(৩৫) কে গ্ৰেফতার করে পুলিশ।

পুলিশ গ্ৰেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সাতক্ষীরা সদর থানাধীন বিসিক সংলগ্ন বিনোরপোতা এলাকা হতে ১০০ রোল কটন ফ্রেব্রিক্স উদ্ধার পূর্বক জব্দ করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্ৰেফতারকৃত ও অন্যান্য পলাতক আসামিরা পরস্পর যোগসাজোশ পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত ঘটনা ঘটিয়েছে। তারা পুলিশের কাছে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এ ঘটনায় পুলিশ গ্ৰেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক

বড়াই গ্রামে পৌর কাউন্সিলর কারাগারে

ধামইরহাটে আশার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের দায়ে গ্রেফতার ৫

দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের বই চুরির প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন 

গুরুদাসপুরে মা দিবস পালিত 

ডা. অর্ণা জামানকে রাবি ছাত্রলীগের সংবর্ধনা

ঈদগাঁওতে নতুন চালে ঘরে ঘরে ভাপাপিঠা তৈরীর ধুম  

পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

মুহাররম ও পবিত্র আশুরার তাৎপর্য ও ফজিলত উপলক্ষে বৃটেনের কার্ডিফে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত