বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হলো বার্মিজ পাইথন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

 

কাকন সরকার শেরপুর : শেরপুরের গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে বিরল প্রজাতির একটি বার্মিজ পাইথন উদ্ধার করা হয়েছে। পরে সেটিকে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

সোমবার সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের একটি বাঁশঝাড়ে প্রথমে সাপটি দেখতে পান স্থানীয় বাসিন্দা রাকিব মিয়া। তিনি ধরতে গেলে পাইথনটি আচমকা তাকে কামড়ে দেয়।

পরে খবর পেয়ে ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন নামে একটি পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

সাপটির দৈর্ঘ্য ৮১ ইঞ্চি, ব্যাস ১১ ইঞ্চি, লেজের দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৭ কেজি ২০০ গ্রাম।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশনের সদস্যরা জানায়, পর্যবেক্ষণের পর সোমবার বিকাল ৪টার দিকে সাপটিকে গারো পাহাড়ের গভীর বনে অবমুক্ত করা হয়। এ সময় স্থানীয়দের সাপ বিষয়ে সচেতন করতে ছোট পরিসরে এক সচেতনতামূলক আলোচনাও করা হয়।

সাপটি উদ্ধার ও অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সমুশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, মধুটিলা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য আরফান আলী এবং ‘হাতির খবর ও সচেতনতা গ্রুপ’-এর প্রতিনিধি আকরাম হোসেন।

বন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন লোকালয় থেকে চারটি পাইথন উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সরকারের উন্নয়ন তুলে ধরে এবং নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে উঠান বৈঠক

বেনাপোল বন্দরে এয়ার পিস্তলসহ ভারতীয় ট্রাক চালক আটক

ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

ঝিকরগাছায় দরিদ্র্যতাকে জয় করে যমজ বোন হীরা-মুক্তার জিপিএ ৫ প্রাপ্তি 

গনহত্যাকারীদের বিচারের দাবিতে ডাসারে বিএনপির অবস্থান কর্মসূচি 

সুনামগঞ্জে কালবৈশাখীর ঝড়ে ৭শতাধিক কাচা ঘরবাড়ি, ২ শতাধিক দোকান লন্ডভন্ড

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রামগড়ে র‍্যালী ও আালোচনা অনুষ্ঠিত               

রাণীশংকৈলে বিদেশি ফল অ্যাভোকাডো চাষেও এগিয়ে আসছে কৃষকরা

সীমান্তে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত

গুইমারা বিএনপির সভাপতি ও সম্পাদকের পদ স্থগিত