বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর –ডিসি নারায়ণগঞ্জ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১০, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর বলেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। ১০ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার আয়োজনে ৬৬ নং শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল সু ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। তিনি একইসাথে ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর।

মূলত, শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বিসিক শিল্পনগরী সংলগ্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান। জানা যায়, এ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা আশেপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার সন্তান। সুবিধাবঞ্চিত এ সকল শিশুদের কারোরই স্কুল সু নেই – এ তথ্য জানতে পেরে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকল ছাত্র-ছাত্রীদের স্কুল সু কিনে দেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন।

জেলা প্রশাসকের এরকম মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সকলেই জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগমসহ স্কুলের শিক্ষকমন্ডলী ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সমালোচিত ডাঃ আব্দুল্লাহ আল মামুন বরখাস্ত 

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম সোনা মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নড়াইল ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করল হারিয়ে যাওয়া মুঠোফোন, ফিরিয়ে দিল মালিকদেরকে

পাইকগাছায় জমি দখল ও হুমকি, পাল্টা সংবাদ সম্মেলন  

মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের বিচার স্থানীয় শালিসি আদালতে, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া

শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরগুনার তালতলীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছগির গ্রেপ্তার

ঈদগড়ে বিদেশি মদসহ রামুর দুই যুবক আটক