বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় শিক্ষক পরিবারকে জিম্মি করে ডাকাতি: থানা থেকে ১ কিমি দূরে ঘটনা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

 

পাইকগাছা, খুলনা সংবাদদাতা: খুলনার পাইকগাছায় থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে শিববাটী ব্রিজের কাছে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে শিক্ষক বিজন কান্তি মন্ডল দম্পতিকে জিম্মি করে মারধর করেছে এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

শনিবার (২৭ জুলাই) গভীর রাতে আনুমানিক ২টার দিকে ৩-৪ জন ডাকাত ওই শিক্ষকের বাড়িতে প্রবেশ করে। রান্নাঘরের জানালা দিয়ে রড ব্যবহার করে থাকার ঘরের ছিটকানি খুলে তারা ভেতরে ঢোকে। ডাকাতরা শিক্ষক দম্পতিকে পিস্তল, রড ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে। এরপর তারা আলমারি ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

গৃহকর্তা শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানিয়েছেন, তারা ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে গেছেন এবং বিষয়টি তদন্ত করছেন। তবে, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলীতে স্মার্ট পরীক্ষা মনিটরিং এ ৩টি এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র 

রামগড় জোন কর্তৃক রংতুলি একাডেমিতে বাদ্যযন্ত্র বিতরণ 

কক্সবাজার বেতারে সঙ্গীত অডিশনে উত্তীর্ণ ৩২ জনের মাঝে সনদ বিতরন

বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কনভেনশন ফর প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসপিয়ারেন্সে যোগদান

কোটচাঁদপুরে পান বরজ থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক 

নরসিংদীতে আ.লীগ নেতা হত্যা মামলার আসামী বিমান বন্দর থেকে গ্রেপ্তার 

চন্দনাইশে প্রতিপক্ষের হামলায় আহত ৪

পাইকগাছা পৌরসভার মাছ কাটার পশ্চিম পার্শ্বের মার্কেটটি কার ! 

যশোরে গৃহবধু হত্যা মামলায় দেবরের ফাঁসির আদেশ, স্বামী – শাশুড়ী বেকসুর খালাস 

হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী