বাংলাদেশ সকাল
রবিবার , ৩ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় কারাগারে নেয়ার পথে হাত কড়া খুলে আসামীর পলায়ন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৩, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: বরগুনা জেলা জজ আদালতের পারিবারিক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে কারাগারে নেয়ার পথে আদালত চত্তর থেকে পালিয়ে গেছে মো: আল আমিন (৩০) নামের এক ব্যক্তি।

রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আদালতের পুলিশ সূত্রে জানা যায়, কারাগারে প্রেরণের জন্য আদালত পুলিশের তিন সদস্য ও একজন এটিএসআই আল আমিনকে গাড়িতে তোলার জন্য নিয়ে গেলে গাড়ির কাছে পৌঁছাতেই হাতকড়া খুলেই হঠাৎ দৌঁড় দেয় সে। মুহূর্তের মধ্যেই চোখের আড়াল হয়ে যায় অভিযুক্ত আল আমিন।

আল আমিন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের মো: আলতাফ চৌকিদারের ছেলে। তার বিরুদ্ধে ২০১৭ সালের একটি পারিবারিক মামলায় রায় হয় এবং ২০১৮ সালে একটি ডিক্রি মামলায় তাকে পলাতক দেখানো হয়। শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রোববার আদালতে হাজির করে।

আদালত পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে কারাগারে নেওয়ার জন্য তিনজন কনস্টেবল ও একজন এটিএসআই দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলার কারণে ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আসামির সাবেক আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন বলেন, আদালতের নির্দেশনা যথাযথভাবে মানা হলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত না।

পুলিশ জানিয়েছে, আসামিকে গ্রেপ্তারে ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা ওসির বিদায়ী সংবর্ধনা

জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

গুরুদাসপুরে ফ্রিতে জন্ম-মৃত্যু নিবন্ধন, মিলছে উপহার

সুকৌশলে পাচারকালে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি 

পিবিআই যশোরের সাফল্য; হাঁড়গোড়ের সূত্র ধরে রাজিব হত্যা রহস্য উন্মোচন, চার্জশিটে অভিযুক্ত ৫

রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌর-মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জয়পুরহাটে পিতার হত্যাকারী পুত্র গ্রেপ্তার 

দেশের দুর্নীতিবাজদের যুক্তরাষ্ট্রে কোন ঠাঁই হবে না ; সংবাদ সম্মেলনে এবিসিডিআই

দখল ও ভরাটে বিপন্ন ঈদগাঁওর ভরাখাল : সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব 

রাজধানীর মোহাম্মদপুরে হত্যার উদ্দেশ্যে যুবককে চাপাতি দিয়ে কোপালো দূর্বৃত্তরা