বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে ২৫৫০ পিস ইয়াবা ও বিশেষ ব্রান্ডের সাবানসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ পিস বিশেষ ব্র্যান্ডের সাবানসহ এক নারী মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আশিকুল হক রুনাল্ড ও সঙ্গীয় ফোর্স টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর মুন্নুনগর স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালান। এ সময় সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সামনে ফুটপাত থেকে সালমা (৩০) নামের এক নারীকে আটক করা হয়।আটককৃত ওই নারীকে তল্লাশি করে তার কাছ থেকে সাবানের প্যাকেটে লুকানো মোট ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১৫০ পিস সাবান, যেগুলোর গায়ে “SAVLON NOT FOR SALE” ও “JTS KOREA” লেখা ছিল।

গ্রেফতারকৃত সালমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার বাকাত বসুপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ শিশু হাসপাতালটিতে জনবল ও যন্ত্রপাতি সংকটের কারণে চিকিৎসা সেবা চরম বিঘ্নিত হচ্ছে

ঈদগাঁওতে নতুন চালে ঘরে ঘরে ভাপাপিঠা তৈরীর ধুম  

ভূরুঙ্গামারীতে ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কেশবপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নবনির্বাচিত এমপি আজিজুল ইসলাম

রাজশাহী স্বপ্নচাষ সমন্বিত কৃষি সমবায় সমিতি লিঃ এর সভা অনুষ্ঠিত 

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের হসপিটালিটি পার্টনার বাংলাদেশের ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

কোটচাঁদপুরে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে আহত ২

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে : প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় পরিবহন ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

ছাব্বিশ বছর পর দিল্লীর দখল পেতে চলছে বিজেপি