বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ বছর পর দখলমুক্ত জমিতে ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে দীর্ঘ ৭০ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা সরকারি জমি অবশেষে দখলমুক্ত হয়ে জনকল্যাণমুখী প্রকল্পের আলো দেখেছে। বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে প্রস্তাবিত ইকো পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এই উদ্যোগ প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, জনসাধারণের জন্য বিনোদনের সুযোগ সৃষ্টি এবং পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসক জানান, উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টায় ২৩ একর দখলকৃত সরকারি জমি উদ্ধার করা সম্ভব হয়েছে, যেখানে এই ইকো পার্ক নির্মিত হচ্ছে। তিনি বলেন, “পার্কটি শুধু স্থানীয়দের জন্য নয়, পুরো নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে পূজার উপহার হিসেবে চেক ও চাল বিতরণ করেন।

এই ইকো পার্ক প্রকল্প আড়াইহাজারের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। স্থানীয়রা জেলা প্রশাসকের এই উদ্যোগের জন্য চিরকৃতজ্ঞ থাকবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে মাটি ও পাহাড় খেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্সে উপজেলা প্রশাসন

শেরপুরে মহারশি নদীর স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে : নাজমুল আহসান

নাটোরে জাসদের ৫১’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছায় শব্দদূষণ বন্ধে অবস্থান কর্মসূচি ও ইউএনও’র নিকট স্মারকলিপি প্রদান

সংস্কারের জন্য বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

ভূরুঙ্গামারীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

কালকিনিতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর-লুটপাট; আহত-১৫

নিয়োগের ব্যাপারে কিছুই জানে না স্কুলের সভাপতি 

চিরিরবন্দরে ‘সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং যুব ফোরামে’র দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠান সমাপ্ত 

ভাষাসৈনিক আবুল কালাম আজাদের ২৩’তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল