বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নিয়োগের ব্যাপারে কিছুই জানে না স্কুলের সভাপতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ণ

শাহজাহান ইসলাম লেলিন॥ কিশোরগঞ্জের কালিকাপুর স্কুল এন্ড কলেজে নিয়োগ সংক্রান্ত তথ‍্য না দেয়ার অভিযোগ উঠেছে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান’র বিরুদ্ধে।

রবিবার (৫ মার্চ) দুপুর ১২ টায় তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে (ক) ফরমে আবেদন করেন বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও দৈনিক অধিকরণ এবং দ্যা ডেইলি ট্রাইবুনালের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী কালিকাপুর স্কুল এন্ড কলেজে ল‍্যাব সহকারী ১ জন, আয়া ১ জন ও নিরাপত্তা প্রহরী ১ জন। তিন(৩) পদে নিয়োগ দেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেদওয়ানুর রহমান। নিয়োগ পরীক্ষা সকাল ৯ টা থেকে শুরুর কথা থাকলেও সকাল ৮ টার মধ্যে নিয়োগকার্য্য সম্পন্ন করেন নিয়োগ কমিটির সদস্যবৃন্দ।

একাধিক সূত্রে জানা যায়, নিয়মবহির্ভূত ভাবে নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সেই সম্পর্কিত তথ্যের জন্য বিদ্যালয়ে ৩ দিন গেলে অধ‍্যক্ষ বাহিরে আছে বলে জানান সহকারী শিক্ষকগণ। অধ্যক্ষের ব্যক্তিগত নাম্বারে কল করলেও তিনি রিসিভ করেন না। অধ্যক্ষ বিদ্যালয়ে উপস্থিত না থাকায় ওনার পক্ষে তথ্য অধিকার ফরম গ্রহণ করেন উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারী মজিদুল ইসলাম।

এ বিষয়ে কথা হলে কালিকাপুর স্কুল এন্ড কলেজের সভাপতি মোকলেছার রহমান বলেন, নিয়োগের ব‍্যাপারে আমি কিছু জানি না।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ বলেন, তথ্য যে কেউ চাইতে পারে। অধ্যক্ষের কাছে তথ্য চাইলে তিনিও তথ্য দিতে বাধ্য। উনি যদি তথ্য না দেয় আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লিফলেট বিতরণের দায়ে বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার 

সীতাকুণ্ড প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানালেন আল আরাফা ইসলামী ব্যাংক

রায়পুরায় চার জয়িতা পেলেন সম্মাননা

জাসাসের উদ্যোগে গঙ্গাচড়ায় ইফতার ও দোয়া মাহফিল

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে ইউএনও,সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ গণমাধ্যম কর্মী

বরগুনায় নিহত মন্টু দাসের পরিবারের পাশে আফরোজা আব্বাস 

শেরপুর জেলা বিএনপির সভাপতি সহ ২৩ নেতাকর্মী কারাগারে

রাজশাহীতে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

কক্সবাজারে দুদকের গণশুনানী অনুষ্ঠিত