বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৭ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওয়াপাড়ায় রুম ভাড়া নিয়ে বিরোধে ব্যবসায়ী আনিসুর রহমান খুন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৭, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

মোঃ তরিকুল ইসলাম সুজন: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় রুম ভাড়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ আনিসুর রহমান (৬৫) নিহত হয়েছেন। কুপিয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় নিজ ভবনের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ মাহমুদ হাসানসহ অজ্ঞাত আরও ২-৩ জনের সঙ্গে রুম ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আনিসুর রহমানকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়।

এ সময় তার ডান চোখের নিচে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার (৭ মে) ভোর ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান।

মৃতের লাশ বর্তমানে নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শাহ মাহমুদ হাসানসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পুলিশ আইনগত কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত