বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরদী আ’লীগের সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৬, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও জনসভা সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।

এমপি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। সেই লক্ষ্যে ঈশ্বরদী- আটঘরিয়া উপজেলার প্রতিটি ওয়ার্ড, পাড়া-মহল্লায় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুলের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, ইউনিয়ন যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহুল হাসান, পাকশী রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সম্পাদক ইকবাল হায়দার, পাকশী ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম শিমুল প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

৩১ দফা বাস্তবায়নে তাহিরপুরে ছাত্রসমাবেশ

দেবহাটার কুলিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

শেরপুরে দুই ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

একুশ জাতির প্রেরণের অনির্বান শিখা – সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ 

পোকখালীতে মসজিদে ময়লা নিক্ষেপকারীকে গ্রেফতার দাবীতে মানববন্ধন 

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারন সম্পাদক আটকের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

ঈদগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার

আমতলীতে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রী দুর্ভোগ !

জোড়া মাথা, ৪ চোখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া ঈদগাঁও উপজেলার প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন