বাংলাদেশ সকাল
রবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কর্ণফুলীতে উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

ওসমান হোসাইন কর্ণফুলী, চট্টগ্রাম॥ বড় উঠান ইউনিয়নে উদ্ধারকৃত খাস জমিতে সরেজমিন পরিদর্শন করেন জনাব মো: মামুনুর রশীদ,উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী এবং উদ্ধারকৃত জমিতে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান নির্মাণ করা হবে মর্মে তিনি জানান।

এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উপজেলা নির্বাহী অফিসার, কর্ণফুলী জানান, “গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া খাস জমিসহ প্রায় পাঁচ একর খাস জমির উপর নির্মাণ হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান। উক্ত প্রায় ৫ একর খাস জমির চতুর্পাশে নির্মাণ করা হবে “ওয়াক ওয়ে”, যাতে বয়স্করাসহ যে কোন বয়সী লোকজন সুস্বাস্থ্যের জন্য চতুর্পাশে হাটাহাটি করতে পারেন। এছাড়া শিশু-কিশোরদের খেলার জন্য খেলার মাঠকে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এর ফলে মাদকের ব্যবহার, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রবণতা হ্রাস পাবে।”

বিশ্লেষন করে দেখা যায়, কর্ণফুলী উপজেলায় মানুষের বিনোদনের জন্য নেই কোন পার্ক এবং নেই কোন পর্যাপ্ত খেলার মাঠ। কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নে এই রকম পার্ক ও খেলার মাঠ তৈরি হলে এলাকার চিত্ত বিনোদনের সুযোগ তৈরি হবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পাবে। বর্তমানে উদ্ধারকৃত মোট পাঁচ একর জমির বাজার মূল্য হবে প্রায় ২০ কোটি টাকা।

কর্ণফুলী উপজেলায় গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী এর নেতৃত্বে খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে। জানা যায়, উক্ত জায়গায় মুরগীর খামার থাকলেও দীর্ঘ সময় ধরে কোন মুরগী পালন হচ্ছে না।অবৈধভাবে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে উক্ত জায়গা দখলে রাখা হয়েছে। দখলকারী ব্যাক্তিগণ ভূমিহীন নয়। উক্ত অস্থায়ী স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বলা হলেও সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করে এসব খাস জমি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বুবলি যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বিউটিফিকেশন এবং ফুড প্রসেসিং কোর্স উদ্বোধন

বদলগাছীতে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাতের নিউজে ক্ষিপ্ত হয়ে সাংবাদিককে মারপিট, থানায় অভিযোগ

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

আটাব’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

গার্মেন্টসের জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ- যুবদলের সহ-সভাপতি সহ আহত তিন 

বাগমারায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু

বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে মিলল ফেনসিডিল; আটক গাড়ি চালক

আশেকানে মূস্তফা (দ.) ঐক্য সংস্থার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

বর্জ্য সংগ্রহে ক্লিন সিটি ময়মনসিংহের সাথে চুক্তি স্বাক্ষর মসিকের